Connect with us

জাতীয়

হবিগঞ্জ পৌরসভার মতবিনিময় সভায় সিদ্ধান্ত । শহরের মেইন রোডে চলবে সাড়ে ছয়শ ও ব্যাক রোডে চলবে সাড়ে ছয়শ টমটম

Published

on

 হবিগঞ্জ শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, যান চলাচল সংক্রান্ত পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে হবিগঞ্জ পৌরসভা। সোমবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মোঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, ট্রাফিক সার্জন সুবিদ মিয়া, অটোরিক্সা শ্রমিক সংগঠনের নেতা পিযুষ চক্রবর্ত্তী, টমটম মালিক-শ্রমিক সমিতির নেতা মোঃ কামরুল হক প্রমুখ। বক্তারা হবিগঞ্জ শহরের যানজটের সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। হবিগঞ্জ শহরের যানজট নিরসনে টমটম ও অটোরিকশা চলাচলে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ, টমটম মালিক শ্রমিক এবং অটোরিকশা মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নভেম্বর মাস থেকে শহরের মেইন রোডে চলবে এক কালারের সাড়ে ছয়শ টমটম এবং ব্যাক রোডে চলবে অন্য কালারের সাড়ে ছয়শ টমটম। জালিয়াতি প্রতিরোধ প্রতিটি টমটমে দেওয়া হবে বারকোড ও হলোগ্রাম যুক্ত নাম্বার প্লেইট। সকল টমটম চালককে দেয়া হবে প্রশিক্ষণ। শহরে সীমিত আকারে দেওয়া হবে অটোরিকশা লাইসেন্স।

দূর্নীতি3 days ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

সারাদেশ4 days ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়2 weeks ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি3 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়4 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি1 month ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির