রাজনীতি
সিমি কিবরিয়ার এক বক্তব্যেই বদলে যাচ্ছে ভোটের দৃশ্যপট
| সুবিধা নিতে তৎপর শেখ সুজাত
Published
2 months agoon
ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়ার সম্প্রতি দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের নির্বাচনী মাঠে নতুন করে আলোচনা ও জল্পনা শুরু হয়েছে।
এই বক্তব্যকে সামনে রেখে নির্বাচনী সুবিধা নেওয়ার চেষ্টা করছেন স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত। সম্প্রতি বাহুবলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিমি কিবরিয়া বলেন, “যারা অপপ্রচার করছেন, একদিন তারা আমাদের দেওয়া হাসপাতালে গোষ্ঠীসহ চিকিৎসা নেবেন।” তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসে।
স্থানীয় সূত্র জানায়, বক্তব্যটি প্রকাশের পরপরই স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত ও তাঁর সমর্থকরা বিভিন্ন সভা-সমাবেশ ও মাঠপর্যায়ের আলোচনায় বিষয়টি তুলে ধরছেন। ভোটারদের মধ্যে প্রভাব বিস্তারের লক্ষ্যে বক্তব্যটিকে ব্যবহার করে নির্বাচনী প্রচার জোরদার করা হচ্ছে ।
উল্লেখ্য, রেজা কিবরিয়া বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বিএনপির মনোনয়ন না পেয়ে শেখ সুজাত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার মত, একটি ব্যক্তিগত বক্তব্যকে রাজনৈতিক ইস্যু বানিয়ে ভোটের মাঠে সুবিধা নেওয়ার চেষ্টা অনাকাঙ্ক্ষিত এবং এতে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হতে পারে। তবে শেখ সুজাতপন্থীদের দাবি, বক্তব্যটি জনস্বার্থসংশ্লিষ্ট হওয়ায় এটি নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই আলোচিত বক্তব্য ও ঘটনা ভোটের সমীকরণে প্রভাব ফেলছে। সিমি কিবরিয়ার মন্তব্যকে ঘিরে চলমান এই তৎপরতা হবিগঞ্জ-১ আসনের নির্বাচনী দৃশ্যপটে নতুন মাত্রা যোগ করেছে।
You may like
মিরপুর-শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি
ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন
এখনো অধরা শায়েস্তাগঞ্জের শীর্ষ চাঁদাবাজ তারেক
নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ
নতুন পরিচয়ে পুরনো দাপট
সমাজসেবার আড়ালে মদের ব্যবসা
বাহুবলে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার
আ.লীগ নেতার কারামুক্তিতে বিএনপির নেতাদের মিলাদ
নতুন পরিচয়ে পুরনো দাপট
শায়েস্তাগঞ্জে সড়কে চাঁদাবাজির মূলহোতা ইয়াসিন খান ধরাছোঁয়ার বাহিরে
মিরপুর-শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর টু শ্রীমঙ্গল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যা চরম আকার ধারণ করেছে। সামিন বিক্সস...
ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কুতুবউদ্দিনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, মিথ্যা প্রতিবেদন প্রদান, জালিয়াতির মাধ্যমে জমির খারিজের সুপারিশ এবং...
এখনো অধরা শায়েস্তাগঞ্জের শীর্ষ চাঁদাবাজ তারেক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়কে চলন্ত গাড়ি আটকিয়ে চাঁদাবাজির মুলহোতা ইয়াসিন খান তারেককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার পক্ষে চাঁদা আদায়কারী...
নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ
ভূমধ্যসাগরে যে নৌকায় মারা যানা সুনামগঞ্জের ১২ জনসহ ১৮ বাংলেদেশি সেটি সাগরে পথ হারিয়ে ফেলেছিলো। নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল...
নতুন পরিচয়ে পুরনো দাপট
| পৌর আ.লীগ নেতা শাহ্ আলম এখন পৌর বিএনপি নেতা
কাটাখালির বারুণীতে ৫০ চাঁদা আদায়ের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে কাটাখালি বারুনীকে কেন্দ্র করে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী নামে এক গ্রাম পুলশের। বিরুদ্ধে। একটি ভিডিওতে দেখা...
বাহুবলে ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে বিতর্ক: প্রশ্নবিদ্ধ প্রশাসন
বাহুবল উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটি নিয়ে এলাকায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটি গঠন প্রক্রিয়া ও এতে অন্তর্ভুক্ত ব্যক্তিদের যোগ্যতা...
রামদা নিয়ে কিশোরের হুমকিতে আতঙ্ক
হবিগঞ্জে সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের অস্ত্র হাতে ভিডিও ভাইরালের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে সদর উপজেলার তেঘরিয়া গ্রামের এক...
খাসিয়া পুঞ্জিতে পদক্ষেপ গণপাঠাগারের ঈদ পুনর্মিলনী ও শিক্ষা সফর সম্পন্ন
ঈদকে কেন্দ্র করে আনন্দ, সম্প্রীতি ও শিক্ষামূলক চেতনা ছড়িয়ে দিতে খাসিয়া পুঞ্জি (গুলবাহার পুঞ্জি), বাহুবলে পদক্ষেপ গণপাঠাগারের উদ্যোগে আয়োজন করা...
আ.লীগ নেতার কারামুক্তিতে বিএনপির নেতাদের মিলাদ
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আওয়ামী লীগের এক নেতার কারামুক্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক...
