জাতীয়
হবিগঞ্জে এইচপিভি টিকা পাবে ১ লাখ ১৯ হাজার কিশোরী
Published
2 years agoon
By
admin
জরায়ুর ক্যান্সার নিয়ন্ত্রণে হবিগঞ্জ জেলায় চলতি বছর মোট ১ লাখ ১৮ হাজার ৯৯৬ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্যবিভাগ। যার মধ্যে পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়া ১ লাখ ৯ হাজার ৪১৮ জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা ১০ বছর থেকে ১৪ বছরের ৯ হাজার ৫৭৮ জন কিশোরীকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদানের বিষয়ে সাংবাদিকদের সাথে একটি কর্মশালায় এ তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ।
কর্মশালায় জানানো হয়, আগামী ২৬ অক্টোবর থেকে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। জেলার ৯টি উপজেলা এবং দুইটি পৌরসভায় এই কার্যক্রম চলবে।
এর পাশাপাশি ১৫ থেকে ২৬ বছর বয়সী নারীদের এই টিকা গ্রহণের বিষয়ে উদ্বুদ্ধ করা হবে। টিকা গ্রহণের মাধ্যমে এইচপিভি সংক্রমণ রোধ করা সম্ভব, যা জরায়ুর ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।
কর্মশালায় আরো জানানো হয়, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১১ হাজার নারী জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হন। যার মধ্যে প্রায় ৬ হাজারের মতো নারী মারা যান।
এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রথম আলোর প্রতিনিধি হাফিজুর নিয়ন, একুশে টিভির এখলাছুর রহমান, একাত্তর টিভির শাকিল চৌধুরী, এটিএন বাংলার আব্দুল হালিম, আজকের হবিগঞ্জের আশরাফুল ইসলাম, সাংবাদিক শরীফ চৌধুরী, যায়যায়দিনের নূরুল হক, এখন টিভির কাজল সরকার ও দেশটিভির আমীর হামজাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
You may like
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...
