জাতীয়
হবিগঞ্জে চাষ হচ্ছে ‘জামাই আদর চাল’ তুলশীমালা
Published
2 years agoon
By
admin
হবিগঞ্জের লাখাই উপজেলার হাওরে প্রথমবার আবাদ হয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন সনদ লাভ করা ‘তুলশীমালা’ ধান।
হাওরাঞ্চলের সামান্য জমিতে আশানুরূপ ফলন হওয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুগন্ধীজাতীয় এ ধান চাষের পরিধি আরও বাড়ার সম্ভাবনা দেখছে।
এবার উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তরুণ কৃষক ফজলে রাব্বি জিসান তার রোপা আমনের ১৬ শতাংশ জমিতে তুলশীমালা চাষ করে ৬ মণ ধান উৎপাদন করতে পেরেছেন।
শেরপুরের ‘জামাই আদর চাল’ খ্যাত স্বাদ ও গন্ধে অতুলনীয় এ ধান উৎপাদনের খবর পেয়ে তার বাড়িতে দেখতে আসছেন স্থানীয় শৌখিন কৃষকরা
জানা গেছে, জিসানের ১৬ শতাংশ জমির জন্য ৩ কেজি বীজ, সার ও চাষাবাদ সমেত খরচ পড়েছে প্রায় ২ হাজার টাকা। কয়েকদিন আগে কর্তন শেষে তিনি ছয় মণ ধান বাড়ি নিতে পেরেছেন।
বাজারে প্রতিমণের দাম ২ হাজার ৮০০ টাকা। সব ধান বিক্রি করলে প্রায় ২২ হাজার টাকা পেতে পারেন বলে জিসান জানিয়েছেন।
তবে তিনি বলেন, আমি এ ধান বিক্রি করব না। সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপহার পাঠাবো।
আগামী বছর থেকে এই ধানের আবাদের পরিমাণ আরও বাড়াবেন বলেও জানান তিনি।
তুলশীমালা আবাদ প্রসঙ্গে ওই কৃষক জানান, লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান শেরপুর জেলার বাসিন্দা হওয়ার সুবাদে সেখান থেকে ‘তুলসীমালার’ বীজ সংগ্রহ করে দিয়েছেন। এ ধান চাষ করে আশানুরূপ ফলন পাওয়ায় আগামীতে পরিধি বৃদ্ধি করবেন।
এ বিষয়ে কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন, লাখাই উপজেলা হরেক রকম ফসল চাষের জন্য সম্ভাবনাময় অঞ্চল। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমি ‘তুলশীমালা’ ধান চাষের প্রচলন ঘটানোর চেষ্টা করছি।
তিনি আরও জানান, তুলশীমালার চাল সুগন্ধি, চিকন ও সুস্বাদু। পোলাও, বিরিয়ানি, পায়েস, খিচুড়ি, ভাত, পিঠা, ফ্রাইড রাইসসহ অন্যান্য খাবারের জন্য বিশেষ উপযোগী।
তুলশীমালা চালের পোলাও
শেরপুরের তুলশীমালা চালের সুনাম ও সমৃদ্ধি শতশত বছর আগের। সম্প্রতি শেরপুর জেলাকে এ ধানের মাধ্যমে ব্র্যান্ডিং করা হয়েছে। অন্যান্য জেলায় এ ধন উৎপাদন হলেও শেরপুরের সুগন্ধি তুলশীমালা চাল গুণ, মান ও সুগন্ধে ভিন্ন রকম। ঈদ-পূজা বিভিন্ন উৎসব পার্বণে তুলশীমালা সুগন্ধি চাল আত্মীয়দের বাড়ি পাঠানো হয়। এটা শেরপুর জেলার এক প্রাচীন রীতি। বাড়িতে নতুন জামাই এলে অনেককেই তুলশীমালা চালের পোলাও রান্না করেন। যার জন্য এটাকে অনেকেই জামাই আদর চাল বলে থাকেন।
You may like
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
| বিরোধের অবসান
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...
বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...
হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...
ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার
