মিরর বিশেষ
বাহুবলে কম্পিউটার অপারেটর মিঠু ১২বছরে কয়েক কোটি টাকার মালিক!
Published
1 year agoon
By
admin
হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের সিড়ি বেয়ে দোতলায় উঠে ডান দিকে উপজেলা চেয়ারম্যানের অফিস পাশে একটি রাজকীয় অফিস চোঁখে পড়ে সেটা হল উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর কনক দেব মিঠু’র।
তার রাজকীয় অফিস দেখলে বুঝা যায় কোন প্রথম শ্রেণীর কর্মকর্তার অফিস। তার বেশ ভোষন তো প্রশাসনিক ক্যাডারের মত।
তিনি উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়কাটা ও অবৈধ বালু ব্যবসায়ীদের কাছ থেকে তোলছেন মাসিক মসোহারা। সম্প্রতি কৃষি জমি থেকে ইটভাটার মালিকরা মাঠি নিতে তাকে ম্যানেজ করতে হয়েছে, মিঠু ম্যানেজ হলেই যেন সব ম্যানেজ।
সরকারী বিভিন্ন কাজ তিনি নিজের হাতে করছেন, ব্যবসা করছেন ইট বালু পাথরের। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের রংয়ের কাজ আসবাবপত্র কিনাসহ সবই করছেন নিজ হাতে। দরদাম নিজের মত করে ভাউচার বানিয়ে স্বাক্ষর নিচ্ছেন উর্ধ্বতন কর্মকর্তার।
ইউএনও কে ম্যানেজ করেই এগুলি করছেন মিঠু। তিনি মন মত টাকা না পেলে ইউএনও কে ম্যানেজ করে সেখানে পাঠিয়ে দেন ভ্রাম্যমান আদালত। মাঝে মাঝে তিনিও ভ্রাম্যমান আদালতের সাথে সেখানে উপস্থিত হন, তার পাওয়ার দেখান সেখানে! আসতে থাকে টাকা।
তিনি উপজেলা পরিষদের কম্পিউটার হয়ে কিভাবে কোন ক্ষমতায় ইউএনও অফিসের কাজ করেন এ নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের মাঝে দীর্ঘদিন ধরে চলছে তোলপাড়।
কে সেই মিঠু? বাহুবল উপজেলার দক্ষিণ বাহুবল গ্রামের যাত্রীবাহি বাসের হেলপার কমলেষ দেব এর ছেলে কনক দেব মিঠু ।
বাবার অনটনের সংসারের টানাপোড়েনে বাসের হেলাপার হিসেবে অতিকষ্টে সংসারের হাল ধরে রাখেন। কষ্ট করে পুত্রকে পড়ালেখা করান। এরই মাঝে আর্শিবাদপুষ্ট হন আব্দুল কাদির চৌধুরী। ২০১২ সালে তৎকালীন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরীর সময়ে উপজেলা পরিষদে কম্পিউটার অপারেটর পদে নিয়োগলাভ করেন মিঠু। মূলত: তার সুদৃষ্টিতেই নিয়োগপ্রাপ্ত হন কনক দেব মিঠু।
এই কর্মজীবনের ১২বছরের মাথায় মিঠু হয়ে উঠেন কোটি কোটি টাকার মালিক। এখন তার হয়েছে আলিশান বাড়ি, রুমে রয়েছে হাই প্রোফাইল এসি, বসতঘর সহ বাড়ির আঙ্গিনা পাকাকরণসহ মিলিয়ে দৃষ্টিনন্দন বাড়ি। রয়েছে নামে বেনামে সম্পত্তিও। তার চাকুরি রাজস্বভূক্ত না হলেও পরিষদ থেকে সর্বসাকুল্যে বেতন পান মাত্র ১৮ হাজার টাকা। পরবর্তী সময়ে সুচতুর কনক দেব মিঠু নিজের আখের গোছাতে উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তির আশির্বাদপুষ্ট হয়ে যান। ফলে তার হাতে মুঠোয় ধরা দেয় অর্থ নামক সোনার হরিণ। জাইকা প্রজেক্টের নামে প্রশিক্ষনের টাকাও আত্নসাৎ করেছেন মিঠু।
নাম না প্রকাশ করা শর্তে এক ব্যক্তি বলেন মিঠু বলেন ইউএনও সাথে আমার ঘনিষ্ঠ সম্প্রক। আমার সাথে পরামর্শ করেই তিনি সকল কাজ সম্পাদন করেন। আপনার টিউবওয়েল বা সেচ নিরবাচনে সুযোগ আছে আমার কাছে। গত বছরে সেচের লাইসেন্স নিতে ১৫ হাজার টাকা ঘুষ নেন মিঠু। পরে ভুক্তভোগী তাজুল ইসলাম নামে এক কৃষক উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করলে টাকা ফেরত দেন মিঠু! বিষয়টি নিমাংশ করে দেন বাহুবল উপজেলা পরিষদের উদ্যোক্তা আলামিন ও বিপ্লব দেব এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার সামনে টাকা ফেরত দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের বিভিন্ন আর্থিক নির্ভর অনুষ্ঠানাদির পরিচালনার হাত থাকে মিঠুরই। এক্ষেত্রে স্বীকার করতেই হবে যে, মিঠুর রয়েছে কর্মকর্তাদের সুনজর অর্জনের বৃদ্ধিবৃত্তিক কৌশল।
উপজেলা প্রশাসনের অন্য একজন কর্মকর্তা জানান, আপনারা লিখেন, তদন্ত আসলে সব অফিসাররাই তার বিষয়ে মুখ খুলবেন। বর্তমানেও ইউএনও স্যারের কাছের লোক হিসেবে কাজ করছে সে। সারাদিন ইউএনও স্যারের সাথেই থাকে। মিডিয়ায় তারা মুখ খুলতে চাননি। কনক দেব মিঠু এলাকার ছেলে হওয়ায় সকলের সাথেই রয়েছে তার সম্পর্ক, প্রভাবশালী লোকদের অবৈধ সুযোগ সুবিধা দিয়ে তাদের নিজের কব্জায় রেখেছে সে।
তার মাধ্যমেই উপজেলা প্রশাসনের বড় কর্তারা অবৈধ সুবিধা ভোগ করেন। বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন, আমি থাকা কালীন সময়ে মিঠু আমার অফিসের লোক হলেও সে কাজ করে ইউএনও অফিসের, তাদের সাথে সে ভ্রাম্যমান আদালতেও যেত। এ ব্যাপারে কম্পিউটার অপারেটর কনক দেব মিঠু দৈনিক আমার হবিগঞ্জের প্রতিবেদক কে জানান তার উপর আনা অভিযোগ সত্য নয়।
এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দীন দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন, বিষয় টি আপনার কাছে থেকে জানলাম এব্যাপারে খোঁজ নিচ্ছি আর কেউ যদি লিখিত অভিযোগ দায়ের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।
You may like
5 Comments
Leave a Reply
Leave a Reply
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
স্ক্রিনশটে নয়ন মনির ক্যাসিনো কারবার
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
জেলে থেকেও মেয়র, এবার সংসদের পথে
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...
হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
হবিগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...
নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার
নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...
প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...
Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার
| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
হবিগঞ্জ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলার ঘোষণা।
বানিয়াচং–আজমিরীগঞ্জসহ বৃহত্তর সিলেটবাসীর প্রত্যাশা: ডা. জীবনকে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির

aquasculpt
February 1, 2026 at 10:45 am
**aquasculpt**
aquasculpt is a premium metabolism-support supplement thoughtfully developed to help promote efficient fat utilization and steadier daily energy.
mounjaboost
February 1, 2026 at 10:57 am
**mounjaboost**
MounjaBoost is a next-generation, plant-based supplement created to support metabolic activity, encourage natural fat utilization, and elevate daily energywithout extreme dieting or exhausting workout routines.
prodentim official website
February 1, 2026 at 11:03 am
**prodentim official website**
ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath
men balance pro
February 1, 2026 at 12:51 pm
**men balance pro**
MEN Balance Pro is a high-quality dietary supplement developed with research-informed support to help men maintain healthy prostate function.
neurosharp official
February 1, 2026 at 2:28 pm
**neurosharp official**
Neuro Sharp is an advanced cognitive support formula designed to help you stay mentally sharp, focused, and confident throughout your day.