সারাদেশ
২০ হাজার পরিবারের মাঝে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ
Published
1 year agoon
দেশের অন্যতম রপ্তানিকারক শিল্প প্রতিষ্টান সায়হাম গ্রুপ প্রতিবছরের মত এবারও ২০ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের শুরু করেছে।
সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের উদ্যোগে ও সায়হামের নিজস্ব অর্থায়নে আজ রোববার (১৫ মার্চ) সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা ইউনিয়নে সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ঈশতিয়াক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ,শাহজাহান সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
প্রতি বছরের ন্যায় এবারও মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা,ও চুনারুঘাট উপজেলার ১০ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার গরীব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। মাধবপুরে উপজেলা বিএনপির সভাপতি ও ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল বলেন,হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটের ২১ টি ইউনিয়ন ও দুটো পৌরসভার অসহায়, অস্বচ্ছল লোকজন রয়েছেন যাদের ইফতার সামগ্রীর কেনার সামর্থ্য নেই।চাইলেও তারা ভাল ইফতার সামগ্রী কিনতে পারেনা।তাদের কথা চিন্তা করে সায়হাম গ্রুপের চেয়ারম্যান হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ,ফয়সলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিটি গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গরীব অসহায় মানুষের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা অনুযায়ী সবার ঘরে ঘরে ইফতার সামগ্রী দুএকদিনের মধ্যে পৌছে দেওয়া হবে।
সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ঈশতিয়াক বলেন,সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ,ফয়সলের অনুপ্রেরণায় সায়হাম তার জন্মলগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।ঈদ, পুজা, দুর্যোগ দুর্বিপাকে যে কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে সায়হাম গ্রুপ সাধারণ মানুষের পাশে মন উজাড় করে দাড়িয়েছে।এ ছাড়া এলাকার, মসজিদ, মন্দির, চিকিৎসা, এতিমখানা সহ দলমত নির্বিশেষে সকল মানব কল্যাণমুখী কাজ করে যাচ্ছে। আমরাই প্রথম নোয়াপাড়া গ্রামে শিল্প কারখানা প্রতিষ্টা করার কারনে হাজারো নরনারীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।মাধবপুরে শুরু হয়েছে শিল্প বিপ্লব।আজীবন আমরা মানুষের সেবা করে যেতে চাই।
You may like
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
কখনো র্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...
বিশ্ব মা দিবস আজ
‘মা’-মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। পৃথিবীর সবচেয়ে মধুরতম ও শ্রুতিমধুর শব্দ এটি। সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাংলা শব্দও এটি। ...
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযুক্ত ৬৫...
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
আন্ডারওয়ার্ল্ডের চেয়েও ভয়ংকর এখন সাইবারওয়ার্ল্ড
সৌদি পৌঁছেছেন ৪৭৮৫২ বাংলাদেশি হজযাত্রী
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ তরান্বিত করতে সভা অনুষ্ঠিত
জুজুর ভয় দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখা যাবে না
