Connect with us

সাহিত্য

সূর্যাস্তের শিক্ষা: শান্তির খোঁজে

Published

on

দিনটি ছিল সাধারণ দিনের মতোই, সারাদিনের দৌড়ঝাঁপ আর ব্যস্ততার পর কখনো নিজেকে সামলে কোথাও বসা হয়ে ওঠে না। সেদিন আসরের নামাজ শেষে মসজিদের পুকুরপাড়ে দাঁড়ালাম, প্রভাবশালী সূর্যের তীব্রতা কমে এসেছে। হলুদ বর্ণ ধারণ করায় কুসুমের মতো দেখাচ্ছে।

অনিশ্চিত এই জীবনে কখনো আল্লাহর সৃষ্টির প্রতি লক্ষ্য করা হয়নি যে মহান রাব্বুল আলামিন আমাদের কত নেয়ামতে ভরপুর করে রেখেছেন। আল্লাহর সৃষ্টি কত নিখুঁত। সৌন্দর্যে ভরা নেয়ামতের প্রতি শুকরিয়ার দৃষ্টি দেওয়ার ফুরসতটুকু হয়ে ওঠে না, অথচ আমরা টেনশন আর রিজিক সন্ধানের দৌড়ঝাঁপে ভুলে যাই আমাদের জীবন সুতো একজনের কাছে। আমাদের রিজিক আমাদের হায়াত নির্দিষ্ট।

আমি বসে পড়লাম পুকুরপাড়ে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। বিশাল সূর্য ধীরে ধীরে পানির মধ্যে তলিয়ে যাচ্ছে। খুব ভোরে নীড় ছাড়া পাখিরা গন্তব্যে ফিরছে। এলাকার এক চাচাকে লক্ষ্য করলাম পুকুরে নামছেন। কর্দমাক্ত শরীর ধৌত করেছিলেন। সাথে ওযুও সেরে নিলেন। বুঝাই যাচ্ছিল এখন তিনি আসর পড়বেন। মাথা উঁচু করে একবার জেনে নিলেন ওয়াক্ত আছে কি না।

চাচার সাথে বাক্যবিনিময় চলছিলো। কথা ফাঁকে জানতে চাইলাম, “চাচা, এইযে কাক ডাকা ভোরে মাঠে যান, দিনভর পরিশ্রম করেন, ক্লান্তি লাগে না?” তিনি হেসে বললেন, “ক্লান্তি তো লাগে বাবা, কিন্তু কাজ শেষে এই গোধূলি যখন দেখি, মনে হয় জীবনের সব কষ্টই সার্থক। মাঠে ফসল ফলানোর সুখই তো আমার জীবন। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, তাতেই আমি সন্তুষ্ট। ক্লান্তি থাকলেও মনে শান্তি আছে।”

চাচা চলে গেলেন। আমি আরো কিছু সময় বসে রইলাম সূর্যাস্ত দেখে মনে হচ্ছিলো বিশাল সূর্যকে গিলে নিচ্ছে সামান্য জল। এরই মাঝে কানে মুয়াজ্জিনের সূর ভেসে আসে। মাগরিবের আজান হচ্ছে। নামাজ শেষে আবার পুকুরপাড়ে আসি। কিন্তু আগের পরিবেশ এখন আর নেই, সূর্য ডুবে গেছে। আকাশে তারার মিটিমিটি আলো ফুটে উঠছে। মনে হলো, আল্লাহর সৃষ্ট এই প্রকৃতি আমাদের প্রতি তাঁর দয়ার কথা মনে করিয়ে দেয়। দিনের শেষে আমাদের ক্লান্তি দূর করার জন্যই যেন তিনি এই শান্ত সন্ধ্যাকে পাঠান।

এই সূর্যাস্তের আহ্বান আমাকে শিখিয়েছে—জীবনের প্রতিটি কষ্টের পরে আল্লাহর কাছে সান্ত্বনা পাওয়া যায়। এই দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর দেওয়া প্রশান্তি চিরস্থায়ী। রাত গভীর হলো, কিন্তু আমার মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। হয়তো এটাই জীবনের আসল শিক্ষা—”শান্তি খুঁজে পেতে হলে, আগে আল্লাহর দিকে ফিরে যেতে হয়।”

জাতীয়2 days ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়3 days ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়3 days ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি4 days ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

মিরর বিশেষ7 days ago

ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

মিরর বিশেষ1 week ago

বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...

জাতীয়1 week ago

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...

মিরর বিশেষ1 week ago

ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...

দূর্নীতি2 weeks ago

৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী

| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার

মিরর বিশেষ2 weeks ago

এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ

প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির