Connect with us

আইন - আদালত

চার মামলার আসামী হয়ে টিআর প্রকল্পের সভাপতি চেয়ারম্যান

Published

on

মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪ টি মামলার আসামী ও অনিয়ম দুর্নীতির অভিযুক্ত চেয়ারম্যান পুলিশের খাতায় পলাতক রয়েছেন। তবে ইউনিয়ন অফিসের দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন বহাল তবিয়তে।

সরকারী অফিস আদালতে সভা মিটিং এ রয়েছে তার উপস্থিতি। মৌলভীবাজার সদরের ২ নং মনুর মুখ ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন জুনু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪ টি মামলার আসামী হয়েও ইউনিয়ন অফিসের টিআর প্রকল্পের হয়েছেন সভাপতি।

নিয়মিত দেখা সাক্ষাৎ করছেন আইন প্রয়োগকারী সংস্থা সহ প্রশাসনিক কর্মকর্তার সাথে। বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহলে চলছে আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। বর্তমানে ইউনিয়নের বরাদ্ধকৃত টি,আর প্রকল্পে তিনি হয়েছেন সভাপতি।


গত মাস খানেক আগে ইউনিয়ন অফিসে একটি চুরির ঘটনা ঘটলে চেয়ারম্যান বাদী হয়ে পিয়নকে দিয়ে মডেল থানায় অভিযোগ পাঠালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী চেয়ারম্যান বাদী থাকায় তার অভিযোগ গ্রহন করেননি মৌলভীবাজার থানা পুলিশ। এমদাদুর রহমান জুনু চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট ২৪ সালের ৫ ফেব্রুয়ারি সরকারি বরাদ্দ আত্মসাতের লিখিত অভিযোগ করেছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ৮ জন ইউপি সদস্য। অভিযোগে জানা যায়, ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত সরকারি, আধা-সরকারি (টিআর/কাবিখা) কাজে ১ শতাংশ, অন্যান্য প্রকল্পের কাজ না করে চেয়ারম্যান নিজে মনগড়া প্রকল্প দেখিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

টিসিবির পুরো মালামাল উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে নিজে বিভিন্ন দোকানে চড়া দামে বিক্রি করেন এবং বাড়িতে নিয়ে যান। ডিপ টিউবওয়েল দেওয়ার কথা বলে ইউনিয়নের শতাধিক মানুষের কাছ থেকে ৩০-৪০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন। এ বিষয় নিয়ে ইউপি সদস্যদের সাথে মনোমালিন্য করে ৩ মাস মাসিক সভা বন্ধ রাখেন। গত ৫ আগষ্ট স্বৈরাচার সরকার পতনের পর চেয়ারম্যান এমদাদ হোসেন জুনুর উপর ৪ টি মামলা হয়।


বাজরাকোনা গ্রামের ভূমিহীন জাহিদ উল্ল্যা বলেন, এমদাদ হোসেন জুনু অনেক মানুষের নিকট থেকে ডিপ টিবওয়েল দেওয়ার কথা বলে টাকা নিলেও কাউকে ডিপ টিউবওয়েল দেননি। তাকে আশ্রয়ন কেন্দ্রে ঘর দেওয়ার কথা বলে কার্ডের ফটো কপি নিলেও কোন ঘর দেননি। সব কিছু পায় তার দলীয় আওয়ামীলীগের লোকেরা। বর্তমানে তার উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা থাকার পরও প্রকাশ্যে অফিস করে যাচ্ছেন।
মনুরমুখ ইউনিয়ন অফিসের সচিব সরোফা আক্তার বলেন, চেয়ারম্যান মামলার আসামী কিনা জানিনা।

তিনি পদাধিকার বলে টি, আর প্রকল্পের সভাপতি। এছাড়া আমি গিয়াস নগর ইউনিয়নের অতিরিক্ত সচিবের দায়ীত্বে আছি। তাই চেয়ারম্যান অফিসে আসেন কি না বলতে পারবোনা।


মৌলভীবাজার সদরের ২ নং মনুর মুখ ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন জুনু কে মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়।


মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব বলেন, মনুর মুখ ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন ঝুনুর নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। তিনি পলাতক রয়েছেন। পুলিশের খাতায়  পলাতক  থেকে কি ভাবে ইউনিয়ন অফিসের দায়ীত্ব পালন করেন প্রশ্নের উত্তরে বলেন, পুলিশ তাকে পাচ্ছেনা। যদি অফিসে আসেন এসময় অফিসের কেউ এসে খবর দিলে আইনি পদক্ষেপ নেবো।


মৌলভীবাজার উপজেলা নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিন বলেন, চেয়ারম্যান কে গ্রেফতার করবে এটা পুলিশের বিষয়।


চেয়ারম্যান মামলার আসামী হলেও উধ্বর্তন কর্তৃপক্ষা তাকে বরখাস্থ করা হয়নি। তাই আমার অফিসে আসতে সমস্যা নেই। ইউনিয়ন অফিসের বরাদ্ধ তার মাধ্যমে দিতে হচ্ছে। আর গ্রেফতার করা পুলিশের বিষয়।

[প্রতিনিধি মৌলভীবাজার ]

সারাদেশ5 hours ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়1 week ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি1 month ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়1 month ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির