দূর্নীতি
চুনারুঘাটে মাদক সিন্ডিকেটের পাহারাদার ওসি
Published
1 year agoon
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা, যেখানকার পাহাড়ি এলাকায় চা বাগান এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রকৃতির মাঝে গড়ে উঠেছে একটি ভয়াবহ মাদক সিন্ডিকেট, যা সম্প্রতি উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিতর্কের কেন্দ্রে। চুনারুঘাট থানার তৎকালীন অফিসারের পথেই হাঁটছেন বর্তমান ওসি নুর আলম। মাদক সিন্ডিকেটের হাত থেকে নেয়া হচ্ছে মাসোহারা। এই ঘটনা স্থানীয় জনগণসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ছাড়া টাকার বিনিময়ে ছাত্র আন্দোলনের সময় হামলার আসামী আওয়ামী লীগের নেতাদের আটক করে ছেড়ে দেয়া হচ্ছে।
মাদক সিন্ডিকেটের শিকড়
চুনারুঘাট একটি সীমান্তবর্তী এলাকা, যার কারণে মাদক চোরাচালানকারীদের জন্য এটি একটি সুবিধাজনক ও নিরাপদ জায়গা। সীমান্তের কাছাকাছি অবস্থান এবং পাহাড়ি এলাকাগুলো মাদক পাচারকারীদের জন্য একটি আদর্শ স্থান। চুনারুঘাটের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক চোরাচালান হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এই সিন্ডিকেটের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে এর সঙ্গে কিছু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের নামও জড়িত।
ওসি ও মাদক চক্রের সম্পর্ক
সুনামগঞ্জ সাল্লা থানার ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন ধরনের অনিয়ম ও ঘুষ বানিজ্যের অভিযোগে তাকে ক্লোজড করা হয়েছিল। আওয়ামী সরকার পতনের পর চুনারুঘাট থানায় ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয় নুর আলম কে, চুনারুঘাটে এসে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, জয়ারি সিন্ডিকেট, মামলা বানিজ্য, সাধারণ মানুষদের হয়রানিসহ নানারকম অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। মাদক সিন্ডিকেটের হাত থেকে প্রতি চালানে জন্য মোটা অংকে টাকা নিয়ে থাকেন ওসি নুর আলম। এভাবেই ছড়িয়ে পরছে মাদক সারা জেলায়।
চুনারুঘাটে হত্যা, ধর্ষণ দিন দিন বেড়েই চলেছে, সম্প্রতি ১২ বছরের এক শিশুকে ধর্ষণ করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কারা হয় ধর্ষকদের বিরুদ্ধে মামলা করতে চাইলে ওই ভুক্তভোগী পরিবারের মামলা থানায় না নিয়ে কোর্টে যেতে বলা হয় এ নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। কেউ বলছে ধর্ষকদের হাত থেকে মোটা অংকে টাকা নিয়েছেন ওসি নুর আলম। আদালতের নির্দেশে মামলা নথি ভুক্ত হলেও এখনো কাউকেই গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।
পুলিশের ভেতরে মাদক ব্যবসার নেটওয়ার্ক
তবে শুধু ওসি নয়, এমনকি পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যদেরও মাদক চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অনেক সময় পুলিশের সোর্স, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের নামও উঠে এসেছে। মাদক ব্যবসা প্রভাবশালী এবং সুসংগঠিত হয়ে উঠেছে, যেখানে স্থানীয় রাজনৈতিক গোষ্ঠী, প্রভাবশালী ব্যক্তিরাও সম্পৃক্ত রয়েছে। এতে সাধারণ জনগণ এবং পুলিশ বিভাগের মধ্যেও বিরোধের সৃষ্টি হয়েছে। তবে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণে রয়েছেন মানিক সরকার নামে আওয়ামী লীগের এক ইউপি চেয়ারম্যান।
জনগণের ক্ষোভ এবং প্রশাসনিক পদক্ষেপ
এই ঘটনা জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হচ্ছে। চুনারুঘাটের সাধারণ জনগণ মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছেন। তবে মাদক নির্মুলে এবং সিন্ডিকেট নির্মুল করতে প্রশাসনে পক্ষ থেকে কোন ধরনের কার্যক্রম গ্রহন করা হচ্ছে না। স্থানীয়রা বলছেন মাদকে সাথে থানা পুলিশ জরিত থাকলে এই মাদক কোন ভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না।
চুনারুঘাটের মতো একটি শান্তিপূর্ণ অঞ্চলে মাদক সিন্ডিকেটের শক্তিশালী উপস্থিতি স্থানীয় জনগণের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চুনারুঘাট থানার ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং পুলিশ বাহিনীর মধ্যে মাদক চক্রের সংযোগ তদন্তের মাধ্যমে পরিষ্কার হতে হবে। এই পরিস্থিতি শুধুমাত্র প্রশাসনের একটি বড় চ্যালেঞ্জ নয়, বরং দেশের আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটি বড় সংকটও।
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...
