দূর্নীতি
হবিগঞ্জে ভিসার নামে প্রতারণা
| ফয়সালের খপ্পরে পরে নিঃস্ব অনেক নিরিহ পরিবার
Published
1 year agoon
বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিয়ে হবিগঞ্জে এক নিরীহ পরিবারের কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক কথিত ভিসা ব্যবসায়ী ফয়সাল খান।
প্রতারণার শিকার পরিবার এখন সুবিচারের আশায় ২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-১ আদালত, হবিগঞ্জ-এ মামলা দায়ের হয়। মামলাটি দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬(২) এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর ৩১ ধারা অনুযায়ী।
ভুক্তভোগী কামরুজ্জামান পাবেল জানান, তার আত্মীয় রুমানা খাতুন ও তার স্বামীকে ফিনল্যান্ড পাঠানোর লক্ষ্যে ভারতীয় ভিসার প্রয়োজন দেখা দিলে, পরিচিত সূত্র ধরে তারা যান হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় অবস্থিত “জি.এম. ভিসা কনসালটেন্সি” অফিসে। প্রতিষ্ঠানটির কর্ণধার জি.এম. ফয়সাল খান শুরুতে বিশ্বস্ততার সঙ্গে কথা বলে ২.৫ লক্ষ টাকার একটি প্যাকেজ দেন যেখানে ভারত যাওয়ার ভিসা থেকে শুরু করে বিদেশে পৌঁছানো পর্যন্ত সবকিছু সামলানোর প্রতিশ্রুতি ছিল।

ছবি | ফয়সালের ব্যাংকা একাউন্টে টাকা জমা দেয়ার রশিদ।
প্রথমে নগদ ৫০ হাজার টাকা, পরে ১ লক্ষ টাকা সরাসরি এবং অবশেষে ১ লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে (Dutch Bangla Bank) একাউন্ট, লেনদেন নম্বর: (৩৬০৯৯২৬০৬) পরিশোধ করেন পাবেল।
কিন্তু কথা অনুযায়ী ১১ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় নিয়ে যাওয়ার পরও ভিসা তো দূরের কথা, কোন কাগজপত্রই আর দেখাতে পারেনি ফয়সাল।
অভিযোগে আরও জানা যায়, টাকা ফেরতের কথা বলতেই বদলে যায় কথিত ভিসা ব্যবসায়ী ফয়সালের ভাষা। সরল মনে বিশ্বাস করা পাবেল ও তার আত্মীয়দের গালিগালাজ করে তাড়িয়ে দেয় অফিস থেকে এবং হুমকি দেয়, “বাড়াবাড়ি করলে খারাপ পরিণতি হবে।”
স্থানীয়দের মতে, হবিগঞ্জ শহরে কিছু কথিত “ভিসা কনসালটেন্সি” অফিস দীর্ঘদিন ধরে এমন প্রতারণা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের কার্যকর নজরদারি ছাড়া সাধারণ মানুষের এভাবে প্রতারিত হওয়া বন্ধ হবে না।
এ বিষয়ে অভিযুক্ত কথিত ভিসা ব্যবসায়ী ফয়সালের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
You may like
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
