Connect with us

জাতীয়

হামজার গোল, ফাহামিদুলের অভিষেক আর জয়ে রাঙানো সন্ধ্যা

Published

on

দর্শকদের সব আকর্ষণ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ হওয়ায় হামজা চৌধুরীর ঘরের মাঠে অভিষেক এগিয়ে গেলো এক সপ্তাহ। সেই সাথে ফাহামিদুল ইসলামের আগমন।

দীর্ঘ ৫৫ মাস ফুটবল ফিরলো তার নিজের ঠিকানা ঢাকা স্টেডিয়ামে। এমন একটি ম্যাচে ফুটবল ফিরলো দেশের প্রধান ক্রীড়া ভেন্যুতে, যে ম্যাচে হামজার সাথে খেললেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম।

হামজা গোল করলেন, বাংলাদেশ জিতলো-এর চেয়ে বেশি কী চাওয়ার ছিল দর্শকদের! তারপরও দীর্ঘ সময় পর ঢাকা স্টেডিয়ামে ফুটবল ফেরাটা কিছু কারণে দর্শকদের কাছে হতাশার প্রতিচ্ছবি হয়েই থাকলো।

দর্শক খেলা দেখতে চেয়েছিল এবং গাঁটের পয়সা দিয়ে টিকিট কিনেই। তবে বাফুফে টিকিট নিয়ে করেছে ভিন্ন ব্যবসা। দর্শকেদের চেয়ে বাফুফে বেশি বিবেচনায় নিয়েছে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে।

ফুটবলের সবচেয়ে বড় অংশীজন হলো ক্লাব। যে ক্লাবের কারণে প্রাণ আছে দেশের ফুটবলের, সেই ক্লাবগুলোকে দেওয়া হয়নি প্রয়োজনীয় টিকিট। যে সব দর্শক সাড়া বছর শূন্য গ্যালারি ভরে দেওয়ার চেষ্টা করে সেই দর্শকরা এই ম্যাচে ছিল মাঠের বাইরে। এমনকি টিকিটের জন্য টানা তিন দিন বাফুফের সামনে অবস্থান করেছে এক দল দর্শক।

অব্যবস্থাপনায় ভরপুর ছিল ম্যাচ। আগেই আশঙ্কা করা হয়েছিল, অনেক দর্শক মাঠে ঢুকে দেখবেন ম্যাচ অনেক সময় হয়ে গেছে। বাস্তবে হয়েছেও তাই। দর্শক গ্যালারিতে প্রবেশ করানোর বাফুফের দুর্বল ব্যবস্থাপনার কারণে গেট ভাঙতে বাধ্য হয়েছে মানুষ।

এই সব অব্যবস্থাপনা ও বিড়ম্বনার পরও দর্শক খুশি তাদের প্রিয় দল জিতে গেছে। আর বাংলাদেশের জয়ের এক গোল আছে হামজা চৌধু্রীর। এই স্টেডিয়ামে এর আগে সবশেষ ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করেছিল জামাল ভূঁইয়ারা। নতুন করে সেজে ওঠা স্টেডিয়ামে ফুটবল ফিরলো জয়ে। ৫৫ মাসের ব্যবধানে আবার ফুটবল উন্মাদনায় রঙিন হলো দেশের প্রধান এই ক্রীড়া ভেন্যু ঢাকা স্টেডিয়াম।

জাতীয়21 hours ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়21 hours ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি1 day ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়2 days ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়4 days ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়4 days ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন1 week ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

জাতীয়2 weeks ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত2 weeks ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির