Connect with us

আইন - আদালত

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

Published

on

হবিগঞ্জ শহরের জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে আলোচিত জনি দাশ হত্যা মামলার আসামি সাজু মিয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে একদল ক্ষুব্ধ যুবক। বুধবার (৯ জুলাই) দুপুরে আদালত এলাকায় এ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

হত্যা মামলার আসামি সাজু মিয়াকে (২২) আদালতে হাজির করলে, তার উপর হামলা চালিয়ে মারধর ও পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জনি দাশের কিছু সহপাঠী ও স্থানীয় শিক্ষার্থীরা। তবে পুলিশ ও আইনজীবীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে ঘটনার বিস্তার ঠেকানো সম্ভব হয়। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং আইনজীবীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় হবিগঞ্জ আদালতের পরিদর্শক শেখ নাজমুল হক বলেন, “কিছু ক্ষুব্ধ শিক্ষার্থী সাজুকে মারধরের চেষ্টা করে। তবে পুলিশ সতর্ক থাকায় তাদের চেষ্টা ব্যর্থ হয়।”

এর আগে, গত বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জ শহরের ডকঘর এলাকায় ছুরিকাঘাতে নিহত হয় স্কুলছাত্র জনি দাশ (১৭)। সে হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং নর্ধন দাশের ছেলে। ওই দিন ভোরে বাসার পাশে শব্দ পেয়ে বাইরে বের হলে এক অপরিচিত যুবকের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে জনিকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জনির বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর তদন্তে নেমে পুলিশ সোমবার আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাক গ্রামের সাজু মিয়াকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে সাজুকে পাঁচ দিনের রিমান্ডে নিতে পুলিশ আদালতে হাজির করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাজিরার সময়েই আদালত প্রাঙ্গণে হামলার এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দীন শাহীন বলেন, “জনির কিছু সহপাঠী দলবেঁধে আসামির ওপর হামলার চেষ্টা করে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় অজ্ঞাত ৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

জাতীয়19 hours ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়19 hours ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি1 day ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়2 days ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়4 days ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়4 days ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন1 week ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

জাতীয়2 weeks ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত2 weeks ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির