Connect with us

জাতীয়

হবিগঞ্জে বাংলা মদের বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু

Published

on

হবিগঞ্জ শহরে বাংলা মদের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন—
চৌধুরী বাজারের চায়ের দোকানের কর্মচারি অপু দাস (৩৭), ট্রাফিক পয়েন্ট এলাকার সেলুন ব্যবসায়ী রতন শীল (৫৫), একই এলাকার চা স্টল ব্যবসায়ী নিকুঞ্জ দাস (৪৬) এবং উমেদনগর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মিয়া (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির পাশের সুইপার কলোনি এলাকা থেকে কয়েকজন ব্যক্তি মদ সংগ্রহ করেন বলে সন্দেহ করা হচ্ছে। এরপরই ওই চারজন অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই রাতে প্রথমে জাহাঙ্গীর মারা যান। পরদিন ১৭ জুলাই মারা যান বাকি তিনজন। তাদের মধ্যে কেউ হৃদরোগে, কেউ স্ট্রোকে আক্রান্ত বলে হাসপাতালের ভর্তি কাগজে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন শাহিন জানান,

“নিহতদের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পরিবারগুলো মৃত্যুকে স্বাভাবিক বলে মনে করে দাফন ও সৎকার শেষ করেছে। কারও মৃত্যুর ঘটনায় মদ্যপানের প্রমাণ পেলে অবশ্যই পোস্টমর্টেম করানো হতো। তারপরও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সুইপার কলোনি এলাকায় অবৈধভাবে বাংলা মদ তৈরি ও বিক্রি হয়ে আসছে। প্রশাসনের নাকের ডগায় এসব চললেও কার্যকর কোনো অভিযান বা পদক্ষেপ দেখা যায়নি।

এদিকে সচেতন মহল বলছেন, এ ধরনের মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি রোধে এখনই অবৈধ মদ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

মিরর বিশেষ1 day ago

বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা

| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়

জাতীয়1 day ago

আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...

সারাদেশ3 days ago

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ

| বিরোধের অবসান

জাতীয়6 days ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়7 days ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়7 days ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি1 week ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

মিরর বিশেষ2 weeks ago

ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

মিরর বিশেষ2 weeks ago

বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির