Connect with us

প্রেস রিলিজ

সাংবাদিক হত্যার প্রতিবাদে আজমিরীগঞ্জে মানববন্ধন

Published

on

গাজীপুরে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সারা দেশের মতো আজমিরীগঞ্জেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুর ২টায় বাংলাদেশ প্রেসক্লাব আজমিরীগঞ্জ শাখা ও আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের যৌথ উদ্যোগে উপজেলা সদরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে দুই প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য গভীর হুমকি। তারা অবিলম্বে হত্যাকারীদের  সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও গ্রেপ্তারকৃত দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, একটি স্বাধীন দেশে গণমাধ্যমকর্মীরা সব সময় জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করেন। অথচ তাদের জীবন আজ নিরাপদ নয়, যা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব আজমিরীগঞ্জ শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের সকল সদস্য এবং আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য।

মানববন্ধন শেষে সাংবাদিকরা একস্বর হয়ে শপথ নেন, পেশাগত দায়িত্ব পালনকালে কোন প্রকার ভয়-ভীতি বা হুমকির কাছে নতি স্বীকার না করার এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার।

মিরর বিশেষ1 day ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত2 days ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি2 days ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি4 days ago

শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...

জাতীয়2 weeks ago

মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...

দূর্নীতি2 weeks ago

বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...

জাতীয়2 weeks ago

প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ

বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...

জাতীয়3 weeks ago

শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...

জাতীয়3 weeks ago

বিশ্ব মা দিবস আজ

‘মা’-মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ।  পৃথিবীর সবচেয়ে মধুরতম ও শ্রুতিমধুর শব্দ এটি।  সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাংলা শব্দও এটি। ...

জাতীয়4 weeks ago

ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে

দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযুক্ত ৬৫...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির