আইন - আদালত
আজমিরীগঞ্জে পূজা উদযাপন ঘিরে পুলিশের মহড়া
Published
1 year agoon
হবিগঞ্জের আজমিরীগঞ্জে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো। পূজা শুরুর আগে থেকেই যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি না হয় এবং হিন্দু ধর্মাবলম্বীরা সুন্দর, সুষ্ঠু ও নির্দ্বিধায় পূজা উদযাপন করতে পারেন—সে লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে থানা পুলিশ।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে গতকাল রবিবার বিভিন্ন পূজামণ্ডপে অফিসারসহ ফোর্স নিয়ে মহড়া পরিচালনা করা হয়। এ সময় পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন ওসি শফিকুল ইসলাম এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পূজার সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।
ওসি শফিকুল ইসলাম বলেন,“শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য আজমিরীগঞ্জ থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপে টহল জোরদার করা হবে। পাশাপাশি পুলিশ সদস্যরা নিয়মিত মহড়া ও পাহারার মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন।”
স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পুলিশের এ ধরনের মহড়া ও টহল হিন্দু সম্প্রদায়ের মানুষকে পূজা উদযাপনে আরও আশ্বস্ত করেছে।
উল্লেখ্য, চলতি বছর আজমিরীগঞ্জ উপজেলায় মোট ৩৩টি সর্বজনীন পূজামণ্ডপ ও ২টি ব্যক্তিগত পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে ইতোমধ্যেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও স্থানীয় আয়োজকরা।
You may like
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
