Connect with us

দূর্নীতি

অব্যবস্থাপনা অসুস্থ সদর হাসপাতাল

Published

on

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা সেবার অব্যবস্থাপনায় দিন দিন চরম আকার ধারণ করছে। অবহেলার কারণে রোগীরা বঞ্চিত হচ্ছেন প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে। এমনই এক ঘটনার জন্ম দেয় হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে। গত ১৯ অক্টোবর (রবিবার) এক নারী রোগীর ভর্তি ফাইল গায়েব হয়ে যায়, ফলে তিনি দীর্ঘ সময় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকেন।


জানা যায়, হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকার বাসিন্দা আলমগীর হোসেন তার স্ত্রী মাহিশাকে পেটে ব্যথা নিয়ে গত ১৭ অক্টোবর রাত ১১টার দিকে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরদিন চিকিৎসা প্রক্রিয়া চলাকালে হঠাৎ তার ভর্তি ফাইলটি হারিয়ে যায়। রোগীর স্বামী ও স্বজনরা ঘণ্টার পর ঘণ্টা খোঁজাখুঁজি করেও ফাইলটি খুঁজে পাননি।

পরে বিষয়টি হাসপাতালের তত্বাবধায়ককে জানানো হলে দায়িত্বপ্রাপ্ত নার্স আলমগীরকে একটি ডুপ্লিকেট ফাইল তৈরি করার পরামর্শ দেন। কিন্তু ৫ ঘণ্টা পর, এক স্থানীয় সাংবাদিকের সহযোগিতায় আলমগীর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের ডাক্তার রুমের পাশের ডাস্টবিন থেকে তার স্ত্রীর ভর্তি ফাইলটি উদ্ধার করেন। 

 
এ সময় হাসপাতালের তত্বাবধায়ক ও আরএমও অনুপস্থিত থাকায় বিষয়টি তাদের জানানো সম্ভব হয়নি। অবশেষে চিকিৎসা না পেয়ে আলমগীর তার স্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরিয়ে নেন।

এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার কারণে প্রায়ই এমন ঘটনা ঘটছে, অথচ কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ বিষয়ে তত্বাবধায়ককের সাথে একাধিকবার মোবাইল নাম্বারের ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জাতীয়2 days ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়3 days ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়3 days ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি4 days ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

মিরর বিশেষ1 week ago

ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

মিরর বিশেষ1 week ago

বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...

জাতীয়1 week ago

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...

মিরর বিশেষ1 week ago

ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...

দূর্নীতি2 weeks ago

৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী

| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার

মিরর বিশেষ2 weeks ago

এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ

প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির