Connect with us

জাতীয়

অধরা যুবলীগ নেতা সাইফুল, থেমে নেই অপকর্ম

Published

on

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম জুলাই-আগস্ট বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলায় জড়িত থেকেও এখন পর্যন্ত অধরা রয়েছেন । এমনকি অবৈধভাবে বালু-মাটি পাচার, সরকারি কাজে অনিয়মসহ নানান অপকর্ম করে যাচ্ছেন দেদারসে।
জানা যায়, যুবলীগ নেতা সাইফুল বছর দশক আগেও শায়েস্তাগঞ্জ দাউদ নগর বাজারে বিক্রি করতেন সবজি। যুবলীগে যোগদান করে কতিপয় ব্যক্তির টাকা আত্মসাৎ করে বনে যান মহালদার। দলীয় প্রভাব ও নানান অনিয়ম করে অল্প দিনে হয়ে উঠেন আঙ্গুল ফুলে কলা গাছ। তিনি ট্রাক্টর, ড্রাম ট্রাক ও এক্সাভেটর সহ অর্ধডজন গাড়ির মালিকানার পাশাপাশি নামে বেনামে করেছেন অন্তত কয়েক কোটি টাকার সম্পত্তি। সম্প্রতি ডেভিল হান্ট থেকে বাচঁতে কিছুদিন গা ঢাকা দিলেও আবারো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি। অভিযোগ রয়েছে কতিপয় নেতা ও প্রশাসনের কর্মকর্তাকে ম্যানেজ করে গ্রেফতার এড়িয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছেন তিনি।  এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের মাঝে।
উল্লেখযোগ্য সূত্রে জানা যায়, তিনি শায়েস্তাগঞ্জের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগকে একত্রিত করে সরকার বিরোধী বিভিন্ন কাজে ব্যবহার করতে সমন্বয়ক হিসেবে কাজ করছেন। নিয়মিত যোগাযোগ রাখছেন জেলা আওয়ামী লীগের পলাতক সভাপতি এডভোকেট আবু জহির, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল সহ বিভিন্ন পলাতক নেতাকর্মীর সাথে। দলীয় কর্মসূচির নামে নাশকতামুলক কর্মকান্ডের পরিকল্পনাও করছেন তিনি।
সম্প্রতি ১৩ নভেম্বর ও ১৭ নভেম্বরের আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বরমপুর এলাকার ভিআইপি ব্রিকফিল্ড ও সদর উপজেলার গঙ্গানগর এলাকার ফারুক মিয়ার বাড়িতে ২ টি গোপন মিটিং এর সমন্বয়ক হিসেবে কাজ করেছেন যুবলীগ নেতা সাইফুল। সেই মিটিংয়ে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করলেও প্রশাসনের তৎপরতায় ব্যস্তে যায় তাদের পরিকল্পনা।
তবে জুলাই বিপ্লবীদের ধারণা তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে না আসলে যে কোন সময় বড় ধরনের নাশকতা মূলক কর্মকান্ড সংগঠিত করতে পারে। কোন ধরনের নাশতকতা মূলক কর্মকাণ্ড ঘটানোর আগেই যুবলীগ নেতা সাইফুলকে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানিয়েছেন জুলাই বিপ্লবের অংশীজনরা ।

জাতীয়4 days ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়4 days ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ5 days ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত6 days ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি7 days ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি1 week ago

শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...

জাতীয়2 weeks ago

মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...

দূর্নীতি3 weeks ago

বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...

জাতীয়3 weeks ago

প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ

বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...

জাতীয়4 weeks ago

শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির