Connect with us

আইন - আদালত

মাধবপুরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রূপগঞ্জ থেকে গ্রেপ্তার

Published

on

হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৯ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৫)  ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নীলা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি বাইজিদ মিয়া (২২), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম বেজুড়া মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে আসামি মাদ্রাসায় যাতায়াতের পথে ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি পরিবারকে জানালে আসামির স্বজনদের অবগত করা হয়, এতে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৭ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে, অন্য দুই সহযোগীর সহায়তায় আসামি ঘরে প্রবেশ করে। পরে ভিকটিম ঘরে ফিরে এলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ভিকটিমের চিৎকারে তার বাবা-মা ঘটনাস্থলে এসে আসামিকে দেখতে পান। পরে সে ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি3 hours ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়1 day ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়3 days ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়3 days ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়3 days ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন7 days ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

জাতীয়2 weeks ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত2 weeks ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ2 weeks ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত2 weeks ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির