Connect with us

জাতীয়

ফিলিপিন্সে ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত, নিখোঁজ ২৮

Published

on

দক্ষিণ ফিলিপিন্সের বাসিলান প্রদেশে ৩৫০ জনের বেশি আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু এবং ২৮ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দিবাগত মধ্যরাতের পর জাম্বোয়াঙ্গা থেকে দক্ষিণ সুলুর জোলে দ্বীপের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ফিলিপিন্সের কোস্টগার্ড (পিসিজি) জানিয়েছে, জাম্বোয়াঙ্গা ছেড়ে যাওয়ার প্রায় চার ঘণ্টা পর বিপদ সংকেত জারি করে ফেরিটি।

এসময় ফেরিতে ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু ছিলেন।

পিসিজি জানিয়েছে, বাসিলান প্রদেশের উপকূল থেকে প্রায় এক নটিক্যাল মাইল (প্রায় ২ কিলোমিটার) ফেরিটি ডুবে যায়। এসময় আবহাওয়া ভালো ছিল। প্রাথমিকভাবে বেঁচে যাওয়া অনেককে উদ্ধার করে নিকটবর্তী বালুক-বালুক দ্বীপে নিয়ে যাওয়া হয়।

পরে আহতদের রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয়।

দক্ষিণ মিন্দানাও জেলার কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া বার্তা সংস্থা এএফপিকে জানান, এখন পর্যন্ত অন্তত ৩১৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের মৃত্যু তথ্য নিশ্চিত হওয়া গেছে। এখন ২৮ জন নিখোঁজ রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

তিনি আরো জানান, ফেরি ডুবে যাওয়ার কারণ এখনো জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হবে। ফেরি ছাড়ার সময় কোস্টগার্ডের ছাড়পত্র পেয়েছিল এবং এতে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ নেওয়া হয়নি।

ঘন ঘন ঝড়, ফিটনেসবিহীন জাহাজ ও অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে প্রায়ই ফেরিডুবির ঘটনা ঘটে ফিলিপাইনে। শুক্রবার চীন যাওয়ার পথে একটি ফেরি ডুবে ২ ফিলিপিনো নাবিক মারা যান। এ ঘটনায় চারজন নিখোঁজ রয়েছেন।

তারও আগে গত সোমবার একটি জাহাজ ডুবে অন্তত ৬ জন নিহত ও ৯ জন নিখোঁজ হন।

জাতীয়7 days ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি4 weeks ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়1 month ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ1 month ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির