দূর্নীতি
নিলামের আড়ালে হাজার হাজার বাঁশ উধাও
| মহালদার–বন কর্মকর্তার যোগসাজশে
Published
7 months agoon
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুড়ি বন বিট থেকে নিলামে ক্রয়ের তুলনায় কয়েকগুণ বেশি বাঁশ কাটার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট মহালদার ও বন বিভাগের কিছু কর্মকর্তার বিরুদ্ধে।
বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে বদরুল আলম নামে এক ব্যক্তি সাড়ে ৮ লাখ টাকায় পুটিজুড়ি বন বিটের আওতাধীন ৩ হাজার বাঁশ নিলামে ক্রয় করেন। নিলামের শর্ত অনুযায়ী, প্রথম কিস্তির টাকা জমা দেওয়ার পর মোট বাঁশের এক-তৃতীয়াংশ কাটার কথা থাকলেও বাস্তবে তার চেয়ে কয়েকগুণ বেশি বাঁশ কাটা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, বন বিভাগের পুটিজুড়ি বিট কর্মকর্তা ও শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার সহযোগিতায় ইতোমধ্যে ৫ থেকে ৬ হাজার বাঁশ কেটে বিক্রি করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে ২০ থেকে ৩০ হাজার বাঁশ কাটার পায়তারা চলছে বলেও একাধিক ব্যক্তি জানিয়েছেন।
সংশ্লিষ্ট শ্রমিকরা জানান, তারা ইতোমধ্যে ২ হাজার থেকে আড়াই হাজার বাঁশ কেটে ফেলেছেন।
অন্যদিকে বন বিভাগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এখন পর্যন্ত মাত্র ৪০০ থেকে ৫০০টি বাঁশের ডি-ফরম ইস্যু করা হয়েছে। এতে প্রশ্ন উঠেছে—যদি নির্ধারিত অনুমতির মধ্যেই কাজ হয়ে থাকে, তাহলে অতিরিক্ত বাঁশ কীভাবে বন এলাকা থেকে বের হয়ে যাচ্ছে?
এ বিষয়ে পুটিজুড়ি বিট কর্মকর্তা আশরাফুল আলম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অতিরিক্ত বাঁশ বের করার সুযোগ নেই বলে দাবি করেন। তবে তিনি ক্যামেরার সামনে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগের বিষয়ে মহালদার বদরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত নন বলে জানান। পাশাপাশি যারা বাঁশ কাটছেন তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবেন বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহল মনে করছেন, এ ধরনের অনিয়ম চলতে থাকলে বন উজাড়ের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের বড় ধরনের ক্ষতি হবে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
You may like
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
| সভাপতি মনসুর, সম্পাদক জামান
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।
