Connect with us

দূর্নীতি

জাল সনদে প্রধান শিক্ষক

| তিনি সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

Published

on

ছবি | ভূয়া প্রধান শিক্ষক রানা লাল দাশ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৯ নং পুকড়া ইউনিয়নের সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা লাল দাশের বিরুদ্ধে জাল সনদ ও ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে দীর্ঘদিন চাকরি করা এবং কাম্য অভিজ্ঞতা ছাড়াই উচ্চতর গ্রেডে বেতন-ভাতা উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে।


এ ঘটনায় প্রতিকার চেয়ে নীরেশ চন্দ্র দাশ নামে এক ব্যক্তি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, রানা লাল দাশ ১৪ জানুয়ারি ১৯৯৬ সালে সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তবে বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা লঙ্ঘন করে তৎকালীন সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র তৈরি করে ৪ সেপ্টেম্বর ১৯৯৭ তারিখে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে যোগদান দেখান, যা সম্পূর্ণ অবৈধ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


আরও অভিযোগ করা হয়, প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা বিএড হলেও রানা লাল দাশের কাছে বৈধ বিএড সনদ ছিল না। পরে তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠান ‘রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’ থেকে জাল বিএড সনদ সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে নিয়োগ গ্রহণ করেন এবং এমপিওভুক্ত হন।


এছাড়াও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ১২ বছরের অভিজ্ঞতায় ৮ম গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষক হিসেবে অতিরিক্ত ৩ বছরসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতায় ৭ম গ্রেড প্রাপ্তির বিধান থাকলেও রানা লাল দাশ জাল সনদের মাধ্যমে মাত্র ১১ বছর ১০ মাসেই ৭ম গ্রেডে বেতন উত্তোলন করেন, যা সরকারি বিধি-বিধানের পরিপন্থি।


এ বিষয়ে অভিযোগকারী নীরেশ চন্দ্র দাশ ভুয়া নিয়োগ বাতিল, জাল সনদে চাকরি গ্রহণের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবৈধভাবে উত্তোলিত সরকারি অর্থ কোষাগারে ফেরতের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক রানা লাল দাসের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলমান আছে তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।

জাতীয়2 hours ago

মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...

জাতীয়17 hours ago

দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...

জাতীয়17 hours ago

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই...

জাতীয়17 hours ago

বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম

হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের...

জাতীয়17 hours ago

‘গিটার শেখানোর নামে বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে’

ইডেন কলেজের ছাত্রী এবং অভিনেত্রী জান্নাতুল তাজরিয়া অরা সম্প্রতি অভিযোগ করেছেন, জনপ্রিয় গায়ক ও তরুণ ব্যবসায়ী আবু জাহিদ ওরফে জাহিদ...

জাতীয়17 hours ago

শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন

হবিগঞ্জের মাধবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে প্রায় ২০ ঘন্টা বন্ধ ছিলো সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এই...

জাতীয়3 days ago

মিরপুর-শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর টু শ্রীমঙ্গল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যা চরম আকার ধারণ করেছে। সামিন বিক্সস...

জাতীয়3 days ago

ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কুতুবউদ্দিনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, মিথ্যা প্রতিবেদন প্রদান, জালিয়াতির মাধ্যমে জমির খারিজের সুপারিশ এবং...

জাতীয়4 days ago

এখনো অধরা শায়েস্তাগঞ্জের শীর্ষ চাঁদাবাজ তারেক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়কে চলন্ত গাড়ি আটকিয়ে চাঁদাবাজির মুলহোতা ইয়াসিন খান তারেককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার পক্ষে চাঁদা আদায়কারী...

জাতীয়5 days ago

নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ

ভূমধ্যসাগরে যে নৌকায় মারা যানা সুনামগঞ্জের ১২ জনসহ ১৮ বাংলেদেশি সেটি সাগরে পথ হারিয়ে ফেলেছিলো। নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির