জাতীয়
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
Published
3 months agoon
By
Desk
নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে জেলা সদর হাসপাতালে। মর্মান্তিক এ ঘটনায় হাসপাতালজুড়ে শোক ও উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। নবজাতকের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। গতকাল শুক্রবার রাত প্রায় ১০টার দিকে সদর হাসপাতালের শিশুদের স্ক্যানু ওয়ার্ডে গিয়ে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। সেখানে শোকাহত স্বজনদের আহাজারি আর কান্নায় পুরো ওয়ার্ডের পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত নবজাতকের পিতা রফিক মিয়া বানিয়াচং উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রি সন্তান হারানোর শোকে তিনি বারবার মুর্চা যাচ্ছিলেন। শোকে স্তব্ধ হয়ে পড়া রফিক মিয়া বারবার আক্ষেপ করে বলেন, “আমার ছেলেটা জন্মের সময় একদম সুস্থ্য ছিল। কিন্তু হাসপাতালের অবহেলার কারনে আমার সন্তানকে হারাতে হলো।
রফিক মিয়া জানান, গত বৃহস্পতিবার দুপুরে তার স্ত্রী খাদিজা আক্তারের প্রসব ব্যথা ওঠে। পরে তাকে শহরের সেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পিজি হাসপাতালের অধ্যাপিকা তৃপ্তি দাশের তত্ত্বাবধানে তার স্ত্রীর সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম হয়। তিনি আরও জানান, জন্মের সময় নবজাতকটি সম্পূর্ণ সুস্থ্য ও স্বাভাবিক ছিল।
কিন্তু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু ইনজেকশন দেওয়ার প্রয়োজন হওয়ায় নবজাতকটিকে পরে সদর হাসপাতালের শিশুদের স্ক্যানু ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। রফিক মিয়ার ভাষ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি করার পর সারাদিন ও রাতভর নবজাতকটি সুস্থ্য অবস্থায় ছিল
। কিন্তু গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ করে এক আয়া নার্সের পরিবর্তে নবজাতককে একসঙ্গে দুটি ইনজেকশন পুশ করেন। অভিযোগ রয়েছে, ওই আয়া ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।
এ সময় রফিক মিয়া ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। নিজের চোখের সামনে সন্তানের মৃত্যু দেখেও কিছু করতে না পারার অসহায়ত্বে তিনি ভেঙে পড়েন। ঘটনার পরপরই হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বজনরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করলে হাসপাতাল এলাকায় হট্টগোলের সৃষ্টি হয়।
এ সময় অভিযুক্ত আয়া সেখান থেকে সটকে পড়েন বলে অভিযোগ রয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। স্থানীয়দের অভিযোগ, সদর হাসপাতালে এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও এমন কয়েকটি ঘটনার অভিযোগ উঠেছে। কিন্তু যথাযথ ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্টদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে বলে অভিযোগ করেছেন অনেকেই।
হাসপাতাল ঘুরে দেখা যায়, অনেক সময় চিকিৎসকের পরিবর্তে ইন্টার্ন চিকিৎসকরা রোগীর প্রেসক্রিপশন লিখে দেন।
একইভাবে নার্স ও ব্রাদারের দায়িত্ব পালনের কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে ওয়ার্ড বয়, ঝাড়ুদার ও আয়া ইনজেকশন পুশসহ বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত কাজ করে থাকেন। এ কারণে চিকিৎসা সেবার মান নিয়ে প্রশ্ন উঠছে এবং রোগীদের জীবনের ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক চিকিৎসক জানান, নবজাতকের মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ভুল চিকিৎসা নাকি ভুল ওষুধ প্রয়োগে শিশুটির মৃত্যু হয়েছে-তা তদন্ত সাপেক্ষের বিষয়।
রোগীর স্বজনরা অভিযোগ আনতেই পারেন, তবে প্রকৃত কারণ জানতে তদন্ত করা প্রয়োজন। অন্যদিকে নবজাতকের পিতা রফিক মিয়া বলেন, তার সন্তানের মৃত্যুর ঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রফিক মিয়া তার সন্তানের মরদেহ গ্রহণ করেননি। এদিকে নবজাতকের মৃত্যুর খবর শুনে তার মা খাদিজা বেগম আরও অসুস্থ্য হয়ে পড়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সন্তান হারানোর শোকে তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছেন।
মর্মান্তিক এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসা সেবার মান ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের দাবি, দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের হৃদয়বিদারক ঘটনা আর না ঘটে।
You may like
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
কখনো র্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...
বিশ্ব মা দিবস আজ
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
আন্ডারওয়ার্ল্ডের চেয়েও ভয়ংকর এখন সাইবারওয়ার্ল্ড
সৌদি পৌঁছেছেন ৪৭৮৫২ বাংলাদেশি হজযাত্রী
