জাতীয়
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
Published
9 hours agoon
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনার পর ঈদের আনন্দঘন মুহূর্তে জাতি এমন এক সময়ে উপনীত হয়েছে, যখন দেশে নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে এবং জাতীয় নির্বাচন শেষে নতুন সরকার গঠিত হয়েছে।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর, আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক সময়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও জালিম সরকারের পতন ঘটেছে। দেশবাসীর প্রত্যাশা, কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না।’
জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘এখন দেশের মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা করতে পারবে, কথা বলতে পারবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না। নাগরিকরা জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা পাবে।’
তিনি আরো বলেন, ‘দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।’
ডা. শফিকুর রহমান সরকারি ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গণমানুষের প্রত্যাশা পূরণের আহ্বান জানান।
তিনি বলেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের শহীদ হিসেবে কবুল করুন।
আর যারা পঙ্গুত্ববরণ করেছেন ও আহত হয়েছেন, আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
বিরোধী দলীয় নেতা আরো বলেন, ‘মানুষের মাঝে আল্লাহভীতি তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণের পর আমাদের মাঝে আগমন ঘটেছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে।
তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।’
ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের দিনে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহাসেতুবন্ধন গড়ে তুলি।’
তিনি বলেন, ‘আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত-নিপীড়িত মানুষের সহায়তায় এগিয়ে আসি। আমরা একে অপরের সুখ-আনন্দ ও দুঃখ-কষ্ট ভাগ করে নিই।’
You may like
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
বিবিসি বাংলার বিরুদ্ধে মাহদীর মামলা, তদন্তের নির্দেশ
শায়েস্তাগঞ্জে সড়কে চাঁদাবাজির মূলহোতা ইয়াসিন খান ধরাছোঁয়ার বাহিরে
বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিভে গেল মাদ্রাসা ছাত্রের প্রাণ
বাহুবলে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
শায়েস্তাগঞ্জে সড়কে চাঁদাবাজির মূলহোতা ইয়াসিন খান ধরাছোঁয়ার বাহিরে
পেশায় সিকিউরিটি গার্ড, বন কর্মকর্তা পরিচয়ে করেন ‘চাঁদাবাজি’
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক...
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছির(বাছির জামাল) বলেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব, তাই সাংবাদিকরা অবসরকালিন ভাতা পাবেন।...
বিবিসি বাংলার বিরুদ্ধে মাহদীর মামলা, তদন্তের নির্দেশ
বিবিসি বাংলার ‘মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল’ শিরোনামে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে...
শায়েস্তাগঞ্জে সড়কে চাঁদাবাজির মূলহোতা ইয়াসিন খান ধরাছোঁয়ার বাহিরে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় টোলের নামে চলন্ত গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগে আফিল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। কিন্তু ধরাছোঁয়ার...
বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিভে গেল মাদ্রাসা ছাত্রের প্রাণ
বাহুবল উপজেলার কটিয়াদি- নন্দনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিভে গেল মোঃ মাহদী (৫) নামে এক মাদ্রাসা ছাত্রের নাম। সে উপজেলার লামাতাসি...
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) সকালে লালমনিরহাটের...
বাহুবলে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার
হবিগঞ্জের বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা আক্তার হত্যা মামলায় আব্দুল গনি (৪০) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পিবিআই...
পেশায় সিকিউরিটি গার্ড, বন কর্মকর্তা পরিচয়ে করেন ‘চাঁদাবাজি’
কখনো র্যাব কর্মকর্তা, কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার, আবার কখনো বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে...
শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার নির্দেশে লাখাইয়ের করাতকলে বন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ
হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধ করাতকলে মোবাইল কোর্ট ও মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। তারা নিজেদের...
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
