Connect with us

জাতীয়

মিরপুর-শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি

Published

on

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর টু শ্রীমঙ্গল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যা চরম আকার ধারণ করেছে। সামিন বিক্সস ফিল্ডের সামনে থেকে মিরপুর বাজারের বিদ্যমান ড্রেইন পশ্চিম জয়পুর গ্রামের রাস্তার প্রবেশ পর্যন্ত শ্রীমঙ্গলগামী সড়কের ডান পাশে প্রায় এক কিলোমিটার এলাকায় কার্যকর ড্রেইনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টি হলেই সড়কের উপর পানি জমে ছোট ছোট জলাধারের সৃষ্টি হয়। এতে করে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল ও সিএনজি চালকদের জন্য এ অংশটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক সময় পানি জমে থাকার কারণে সড়কের গর্ত বোঝা যায় না, ফলে হঠাৎ করেই দুর্ঘটনার শিকার হচ্ছেন চালকরা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এই সমস্যাটি চলে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম বলেন, “বৃষ্টি হলেই দোকানের সামনে পানি উঠে যায়। ক্রেতারা আসতে চায় না, ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়।”

আরেক পথচারী রহিমা বেগম জানান, “স্কুল-কলেজে যাওয়া-আসার সময় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে। অনেক সময় পানির কারণে কাপড় নষ্ট হয়ে যায়, অসুস্থ হওয়ার ঝুঁকিও থাকে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত এই সড়কের ডান পাশে অন্তত এক কিলোমিটার দীর্ঘ ড্রেইন নির্মাণ করা হলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। তারা বলেন, পাশেই বিদ্যমান ড্রেইনের সঙ্গে সংযোগ স্থাপন করে পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে সড়কটি চলাচলের উপযোগী থাকবে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেইন নির্মাণসহ টেকসই ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় আসন্ন বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

জাতীয়16 hours ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়16 hours ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি1 day ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়2 days ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়4 days ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়4 days ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন1 week ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

জাতীয়2 weeks ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত2 weeks ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির