Connect with us

দূর্নীতি

বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি

Published

on

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জের এক প্রতারক। মামলা দিয়ে ফাঁসানোর ভয়, মোবাইল কোর্টের আতঙ্ক এবং বনজ দ্রব্য পরিবহনকারী গাড়ি আটকিয়ে টাকা আদায়ের অভিযোগে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম রুবেল মিয়া। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া এলাকার আব্দুল মন্নান ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট কোনো পেশা না থাকলেও বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিচয় ব্যবহার করে প্রতারণা, চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছেন তিনি।

জানা গেছে, রুবেল মিয়া আগে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অধীনস্থ রান সিকিউরিটি সার্ভিসে প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তবে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর তাকে চাকরিচ্যুত করা হয়।

সম্প্রতি হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকায় কয়েকটি করাতকলের মালিককে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেন রুবেল মিয়া। এসময় স্থানীয় জনতা তাকে ও তার এক সহযোগীকে আটক করে। পরে বিষয়টি জানাজানি হলে রান সিকিউরিটি সার্ভিস কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, বর্তমানে বেকার হলেও রুবেল মিয়া বিভিন্ন বাহিনী ও সরকারি দপ্তরের পরিচয় ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন।

এ বিষয়ে রুবেল মিয়ার বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

জাতীয়5 days ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত6 days ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ6 days ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত6 days ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

আইন - আদালত7 days ago

মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা

সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...

দূর্নীতি1 week ago

অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা

| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

অর্থনীতি1 week ago

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...

জাতীয়2 weeks ago

বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...

জাতীয়2 weeks ago

ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির