Connect with us

জাতীয়

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

Published

on

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে বেশ কয়েকটি। এছাড়াও ডাকাতি ও শিশু নিখোঁজের ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ-উৎকন্ঠা। তবে এসব ঘটনায় নিখোঁজদের উদ্ধার ও মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। মূলত গ্রাম্য আধিপত্য বিস্তার, জায়গা-সম্পত্তিসহ পূর্ব বিরোধ সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনা ঘটছে। যদিও পুলিশের দাবী আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন তারা।  

খোঁজ নিয়ে জানা যায়- বানিয়াচং উপজেলার মন্দরি গ্রামে জায়গা সম্পত্তিসহ পুর্ব বিরোধ চলে আসছিল একই গ্রামের আব্দুল মজিদ ও সারোয়ারসহ তাদের লোকজনের। এরই জেরধরে গত (১৮ সেপ্টেম্বর) জায়দুল মিয়া (২৭) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে ও ছুরিকাঘাত করে প্রকাশ্যে খুন করা হয়। নিহত জায়দুল মিয়া মন্দরি গ্রামের লোকমান মিয়ার পুত্র। (১৩ সেপ্টেম্বর) উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে আহত হয় অর্ধশতাধিক লোকজন। এ ঘটনার পরদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত রজব আলী। 

(১৪ সেপ্টেম্বর) উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামে হাওরে জমির আগাছা পরিস্কারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কৃষক তাহির মিয়া (৪৮) নিহত হয়। আহত হন বেশ কয়েকজন। নিহত তাহির মিয়া কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে। এছাড়াও হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত তোফাজ্জুল মিয়া (৩০) মারা যান ১৯ সেপ্টেম্বর। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তোফাজ্জুল মিয়া উপজেলার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ঠাকুরাইন দিঘির পূর্ব পাড় এলাকার মৃত মতিবুর রহমানের ছেলে। 

(১ অক্টোবর) শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতের আধাঁরে টর্চ জ্বালিয়ে ছয় মহল্লাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ভাংচুর করা হয় যানবাহন ও দোকানপাট। এছাড়াও ১৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে স্থানীয় মাদরাসার ৩য় শ্রেণীর ছাত্রী ফাবিয়া তাবাসসুম মীম (১০)। অদ্যবদি পর্যন্ত তার কোন হসিদ মিলেনি। মীম উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোয়াজ আলী মিয়ার কন্যা। অপরদিকে- উপজেলা সদরে ইতালি প্রবাসী ফুল মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেলেও তা উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। 

স্থানীয়রা বলছেন- ভাটির এই জনপদ হঠাৎ করেই যেন উত্তপ্ত হয়ে উছেঠে। খুন, শিশু নিখোঁজ ও ডাকাতির মতো ঘটনা স্থানীয় জনসাধারণকে উদ্বেগ-উৎকন্ঠার পাশপাশি জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। তারা বলছেন- আইনশৃঙ্খলা বাহিনীর নিস্ক্রিয়তার কারণে এমনটা হচ্ছে। নিখোঁজ শিশু মীমের সন্ধান দাবীতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও অদ্যবদি পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকি তার বিষয়ে কোন তথ্যও নেই পুলিশের কাছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন- আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে এসব বিষয়ে আরো সক্রিয় হতে হবে। অভিযুক্ত দোষীদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। 

এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ বলেন- এই এলাকার মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা একটু বেশি হয়। তবে পুলিশ বিষয়গুলো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে অনেককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন- নিখোঁজ শিশুর বিষয়ে একনও কোন সুনির্দিষ্ট তথ্য নেই। তবে পুলিশের প্রচেষ্টা অব্যাহত আছে।

জাতীয়16 hours ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়5 days ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি1 week ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ2 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়2 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়2 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ3 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি3 weeks ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়3 weeks ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ4 weeks ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির