আন্তর্জাতিক
ইরানে পাল্টা হামলায় অংশ নেবে না আমেরিকা
Published
2 years agoon
By
admin
ইসরায়েলে ইরানের হামলার প্রেক্ষাপটে সারাদিন ধরে নানা আলোচনা চলেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দিক থেকে ইসরায়েলের পক্ষে পোক্ত অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই হোয়াইট হাউস জানাল, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোনো প্রতিশোধমূলক পদক্ষেপের সাথে যুক্ত হবে না তারা।
হোয়াইট হাউস কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলে দিয়েছেন যে, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব হিসেবে কোনো পদক্ষেপ ইসরায়েল নিলে তার সাথে আমেরিকা যুক্ত হবে না।
ইরানের হামলার পর থেকেই সারা বিশ্বে মধ্যপ্রাচ্যে আসু পরিস্থিতি নিয়ে নানা জল্পনা চলছে। বলা হচ্ছে, এই হামলার জবাব যদি ইসরায়েল দেয় এবং তাতে আমেরিকা ও এর পশ্চিমা মিত্ররা জড়িয়ে পড়ে, তবে তা গোটা বিশ্বের জন্যই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। এ পরিস্থিতিতে বিশ্বনেতারা সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
এ সম্পর্কিত খবরে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, রাতেই বাইডেন নেতানিয়াহুকে ফোনে এ বিষয়ে সতর্ক করেছেন। বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
রয়টার্স জানায়, তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলকে প্রতিরক্ষার কাজে সহায়তা দেবে আমেরিকা। এ ক্ষেত্রে কোনো বদল হবে না।
প্রসঙ্গত, ১৩ এপ্রিল ইরান ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অবশ্য এতে ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তেল আবিবের পক্ষ থেকে জানানো হয়েছে। অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে চলা গাজা যুদ্ধ, সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার জবাব হিসেবেই ইরান এই হামলা করেছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মের কোনো ব্যাত্যয় ঘটেনি বলেও দাবি করেছে তেহরান।
You may like
হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী
সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য
মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
সমাজসেবার আড়ালে মদের ব্যবসা
আ.লীগ নেতার কারামুক্তিতে বিএনপির নেতাদের মিলাদ
নতুন পরিচয়ে পুরনো দাপট
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
রামদা নিয়ে কিশোরের হুমকিতে আতঙ্ক
হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...
সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য
সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...
মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
মাধবপুর পৌরসভার জনবহুল বাসস্ট্যান্ড এলাকার প্রধান বাজারে প্রবেশের একমাত্র ফুটপাতটি এখন প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের দখলে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ...
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
| সাবেক উপদেষ্টার আত্মীয় পরিচয়ে
শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় জলফু মিয়া, আক্কাছ মিয়া ও ইউনুস আলী নামের তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের...
মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে
ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...
দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা
দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...
এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই...
বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম
হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের...
‘গিটার শেখানোর নামে বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে’
শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন
মিরপুর-শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি
ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন
এখনো অধরা শায়েস্তাগঞ্জের শীর্ষ চাঁদাবাজ তারেক
