Connect with us

সাহিত্য

গোড়াপত্তন, প্রস্তুতি ও তৃণমূল পর্যায়ের গুরুত্ব

| মীর ফয়সল আহমেদ

Published

on

ছবি | মীর ফয়সল আহমেদ

বইমেলা বাংলাদেশের মানুষের প্রাণের মেলা। ফেব্রুয়ারি মাসের পয়লা দিন থেকে  সাধারণত বইমেলা অনুষ্ঠিত হয়। তবে জেলা ও বিভাগীয় পযার্য়ে নভেম্বর কিম্বা ডিসেম্বর থেকেই শুরু হয়ে যায়। একুশে বইমেলা-২০২৬ সময়সাপেক্ষ ব্যাপার । ভাষার মাসে বইমেলা আরো প্রাণবন্ত হয়ে উঠে। তবে সার্বিক বিষয় বিবেচনা করে বাংলা একাডেমি নিশ্চয়ই একটা সিদ্ধান্তে পৌঁছেবে। 

এই বইমেলার সূচনা হয়েছিল ১৯৭২ সালে অসীম সাহা নামক একজন ব্যক্তির মাধ্যমে। যিনি বর্ধমান হাউজের সামনে চটের বস্তায় সাজিয়ে ৩২ টি বই নিয়ে শুরু করছিলেন বইমেলা, এটাই ছিলো মূলত বইমেলার গোড়াপত্তন। এখন বৃহৎ  আকারে বইমেলা অনুষ্ঠিত হয়। বই মেলায় প্রকাশিত হয়, পুরাতন লেখক লেখিকা থেকে শুরু করে নবীন লেখকের বই। বইমেলার আগে ও পরে দারুণ ব্যস্ত থাকে প্রকাশকরা। প্রচ্ছদ আঁকা, প্রেসে নেওয়া ও বাইন্ডিং করা ইত্যাদি কাজ নিয়ে। সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার স্টলগুলো জাঁকজমকপূর্ণ ভাবে সাজানো হয়। তাকে তাকে সাজানো থাকে নবীন-প্রবীণ লেখকের বই। 

১৯৮৪ সালে সরকারি ভাবে একুশে বই মেলা আয়োজন করা হচ্ছে। প্রথমে বাংলা একাডেমির প্রাঙ্গণে হলেও বৃহৎ আকারে আয়োজন করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে। বইমেলা মূলত বাংলা ভাষাভাষীর মানুষজনের এক মেলবন্ধন। যেখানে শিশু পাঠক থেকে শুরু করে বু্ড়ো পাঠকদেরও আনাগোনা চলে। প্রতি বছর মেলায় কোটি কোটি টাকার  বই বিক্রি হয়। 

কিন্তু একুশে বই মেলা কেন্দ্রীয় বই মেলা হলেও মফস্বল শহরে বই মেলা তেমন আয়োজন করা হয় না। হলেও তা নিয়মিত হয় না। অজপাড়াগাঁ থেকে মানুষ কেন্দ্রীয় একুশে বই মেলায় যাওয়ার সুযোগ হয়ে উঠে না। মানুষের হাতের নাগালে বই পাওয়া যায় না বলেই প্রত্যন্ত এলাকায় পাঠক তৈরি করা যাচ্ছে না। মানুষ কে বই প্রেমী তোলার জন্য লাইব্রেরি মূখ্য ভূমিকা পালন করে। কিন্তু বইমেলার গুরুত্ব অপরিসীম। 

তবে সেখানে সীমাবদ্ধতা রয়েছে হাতের পাশে তেমন পাবলিক লাইব্রেরি পাওয়া যায় না। ঢাকা মুখী হয়ে বই কেনা যাবে তেমন মানুষজনও কম, যারা তাদের পছন্দের লেখকের বই কিনে আনবে। তারা বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে বই কিনে নেয়। তবে বই মেলায় গিয়ে ঘুরে ঘুরে বই কেনার আনন্দ অসীম। ফাগুনের মলাটে তাদের স্বপ্ন, প্রেম, ভালোবাসার ও বিরহ খুঁজে পাবে। বই হলো পাঠকের নেশা, যে নেশায় বুদবুদ হয় প্রাণ।

বাংলা একাডেমি উপজেলা থেকে  জেলা পর্যায়ে মেলা আয়োজন করার দিকে নজর দেওয়া উচিত। সেটা ডিসেম্বর মাসে সবচে ভালো হয়। শীতকাল ছুটিতে।  বিভাগীয় পর্যায়ে প্রায় শহরেগুলোতে বই মেলার আয়োজন করা হলেও, জেলাগুলো তে সাধারণত বই মেলা আয়োজন করা হয় না। একুশে বইমেলা চলাকালীন সময়ে জেলা পর্যায়ে বই মেলা আয়োজন করা সম্ভব নয়। কারণ তখন একুশে বইমেলার অধিকাংশ প্রকাশনা প্রতিষ্ঠান স্টল নিয়ে থাকবে। কিন্তু যদি ডিসেম্বরের ৩য় সপ্তাহে জেলা পর্যায়ে বই মেলা আয়োজন করা হয়, তাহলে সাব আরবান কিংবা প্রত্যন্ত এলাকার কাছাকাছি মানুষের পাওয়া যেতে পারে। যদি বাংলা একাডেমি, এই উদ্যোগ টা নেয়, তাহলে জেলা পর্যায়েও বই মেলার আড়ম্বরপূর্ণ আয়োজন থাকবে। পাঠকেরা বই মেলায় তাদের পছন্দের কবি-লেখকের বই কিনতে পারবে। নতুন পাঠক তৈরি করা যাবে। 

জাতীয়3 hours ago

শায়েস্তাগঞ্জে সড়কে চাঁদাবাজির মূলহোতা ইয়াসিন খান ধরাছোঁয়ার বাহিরে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় টোলের নামে চলন্ত গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগে আফিল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। কিন্তু ধরাছোঁয়ার...

জাতীয়23 hours ago

বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিভে গেল মাদ্রাসা ছাত্রের প্রাণ 

বাহুবল উপজেলার কটিয়াদি- নন্দনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিভে গেল মোঃ মাহদী (৫) নামে এক মাদ্রাসা ছাত্রের নাম। সে উপজেলার লামাতাসি...

জাতীয়1 day ago

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) সকালে লালমনিরহাটের...

আইন - আদালত2 days ago

বাহুবলে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার

হবিগঞ্জের বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা আক্তার হত্যা মামলায় আব্দুল গনি (৪০) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পিবিআই...

জাতীয়3 days ago

পেশায় সিকিউরিটি গার্ড, বন কর্মকর্তা পরিচয়ে করেন ‘চাঁদাবাজি’

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার, আবার কখনো বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার নির্দেশে লাখাইয়ের করাতকলে বন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধ করাতকলে মোবাইল কোর্ট ও মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। তারা নিজেদের...

জাতীয়2 weeks ago

সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক2 weeks ago

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...

জাতীয়2 weeks ago

বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...

জাতীয়2 weeks ago

সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়

৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির