জাতীয়
অধরা যুবলীগ নেতা সাইফুল, থেমে নেই অপকর্ম
Published
7 months agoon
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম জুলাই-আগস্ট বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলায় জড়িত থেকেও এখন পর্যন্ত অধরা রয়েছেন । এমনকি অবৈধভাবে বালু-মাটি পাচার, সরকারি কাজে অনিয়মসহ নানান অপকর্ম করে যাচ্ছেন দেদারসে।
জানা যায়, যুবলীগ নেতা সাইফুল বছর দশক আগেও শায়েস্তাগঞ্জ দাউদ নগর বাজারে বিক্রি করতেন সবজি। যুবলীগে যোগদান করে কতিপয় ব্যক্তির টাকা আত্মসাৎ করে বনে যান মহালদার। দলীয় প্রভাব ও নানান অনিয়ম করে অল্প দিনে হয়ে উঠেন আঙ্গুল ফুলে কলা গাছ। তিনি ট্রাক্টর, ড্রাম ট্রাক ও এক্সাভেটর সহ অর্ধডজন গাড়ির মালিকানার পাশাপাশি নামে বেনামে করেছেন অন্তত কয়েক কোটি টাকার সম্পত্তি। সম্প্রতি ডেভিল হান্ট থেকে বাচঁতে কিছুদিন গা ঢাকা দিলেও আবারো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি। অভিযোগ রয়েছে কতিপয় নেতা ও প্রশাসনের কর্মকর্তাকে ম্যানেজ করে গ্রেফতার এড়িয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের মাঝে।
উল্লেখযোগ্য সূত্রে জানা যায়, তিনি শায়েস্তাগঞ্জের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগকে একত্রিত করে সরকার বিরোধী বিভিন্ন কাজে ব্যবহার করতে সমন্বয়ক হিসেবে কাজ করছেন। নিয়মিত যোগাযোগ রাখছেন জেলা আওয়ামী লীগের পলাতক সভাপতি এডভোকেট আবু জহির, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল সহ বিভিন্ন পলাতক নেতাকর্মীর সাথে। দলীয় কর্মসূচির নামে নাশকতামুলক কর্মকান্ডের পরিকল্পনাও করছেন তিনি।
সম্প্রতি ১৩ নভেম্বর ও ১৭ নভেম্বরের আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বরমপুর এলাকার ভিআইপি ব্রিকফিল্ড ও সদর উপজেলার গঙ্গানগর এলাকার ফারুক মিয়ার বাড়িতে ২ টি গোপন মিটিং এর সমন্বয়ক হিসেবে কাজ করেছেন যুবলীগ নেতা সাইফুল। সেই মিটিংয়ে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করলেও প্রশাসনের তৎপরতায় ব্যস্তে যায় তাদের পরিকল্পনা।
তবে জুলাই বিপ্লবীদের ধারণা তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে না আসলে যে কোন সময় বড় ধরনের নাশকতা মূলক কর্মকান্ড সংগঠিত করতে পারে। কোন ধরনের নাশতকতা মূলক কর্মকাণ্ড ঘটানোর আগেই যুবলীগ নেতা সাইফুলকে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানিয়েছেন জুলাই বিপ্লবের অংশীজনরা ।
You may like
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
