Connect with us

আইন - আদালত

আজমিরীগঞ্জে পূজা উদযাপন ঘিরে পুলিশের মহড়া

Published

on

| পূজা উদযাপন ঘিরে পুলিশের মহড়া

হবিগঞ্জের আজমিরীগঞ্জে  শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো। পূজা শুরুর আগে থেকেই যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি না হয় এবং হিন্দু ধর্মাবলম্বীরা সুন্দর, সুষ্ঠু ও নির্দ্বিধায় পূজা উদযাপন করতে পারেন—সে লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে থানা পুলিশ।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে গতকাল রবিবার  বিভিন্ন পূজামণ্ডপে অফিসারসহ ফোর্স নিয়ে মহড়া পরিচালনা করা হয়। এ সময় পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন ওসি শফিকুল ইসলাম এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পূজার সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।

ওসি শফিকুল ইসলাম বলেন,“শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য আজমিরীগঞ্জ থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপে টহল জোরদার করা হবে। পাশাপাশি পুলিশ সদস্যরা নিয়মিত মহড়া ও পাহারার মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন।”

স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পুলিশের এ ধরনের মহড়া ও টহল হিন্দু সম্প্রদায়ের মানুষকে পূজা উদযাপনে আরও আশ্বস্ত করেছে।

উল্লেখ্য, চলতি বছর আজমিরীগঞ্জ উপজেলায় মোট ৩৩টি সর্বজনীন পূজামণ্ডপ ও ২টি ব্যক্তিগত পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে ইতোমধ্যেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও স্থানীয় আয়োজকরা।

দূর্নীতি13 hours ago

উন্নয়নের খালে অনিয়মের ঢেউ

| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি

দূর্নীতি2 days ago

বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ

| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি

জাতীয়4 days ago

আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম

প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...

জাতীয়5 days ago

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...

জাতীয়6 days ago

অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...

জাতীয়1 week ago

হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...

জাতীয়3 weeks ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়3 weeks ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ3 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত3 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির