Connect with us

জাতীয়

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

Published

on

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শায়েস্তাগঞ্জ পৌরসভা ও নতুনব্রিজ এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড, কর্মী সমাবেশ এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সশস্ত্র হামলায় অংশ নেওয়ার অভিযোগ থাকলেও জয়নাল সরদারের বিরুদ্ধে ওই ঘটনায় কোনো মামলা হয়নি। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচালিত ‘ডেভিল হান্ট’ অভিযানেও তিনি গ্রেপ্তার হননি। ফলে দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, সম্প্রতি যুবলীগের বিভিন্ন গোপন যোগাযোগ ও টেলিগ্রামভিত্তিক বৈঠকে শায়েস্তাগঞ্জ পৌর এলাকা ও নতুনব্রিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা, কর্মী সংগ্রহ, বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং পরিস্থিতি অস্থিতিশীল করার মতো কর্মকাণ্ডের জন্য জয়নাল সরদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য তাকে ইতোমধ্যে কয়েক লাখ টাকা দেওয়া হয়েছে বলেও জানান কয়েজন নেতৃবৃন্দ।

 সূত্রের দাবি, ডিসেম্বরকে সামনে রেখে শায়েস্তাগঞ্জে একটি সাংগঠনিক নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা চলছে। এ নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন এলাকায় কর্মী সমন্বয়, মিছিল-সমাবেশ, সড়কে অবস্থান এবং পরিস্থিতি উত্তপ্ত করার পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব কর্মকাণ্ডে জয়নাল সরদার গুরুত্বপূর্ণ সমন্বয়কের ভূমিকা পালন করছেন বলেও দাবি সূত্রগুলোর।

স্থানীয়দের প্রশ্ন, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগ থাকার পরও জয়নাল সরদার কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে প্রকাশ্যে চলাফেরা করছেন। বিশেষ করে বিভিন্ন সময়ে রাজনৈতিক সহিংসতা ও নাশকতার অভিযোগে অভিযান পরিচালিত হলেও তিনি গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, যুবলীগের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ রক্ষায় ব্যবহৃত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে টেলিগ্রামও ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি উচ্চপর্যায়ের একটি টেলিগ্রাম সভায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকা ও নতুনব্রিজ এলাকায় কর্মী সমন্বয়ের দায়িত্ব জয়নাল সরদারকে দেওয়া হয়েছে ।

সূত্রগুলোর দাবি, সম্ভাব্য কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কর্মী সংগ্রহ, স্থানীয় পর্যায়ে যোগাযোগ এবং প্রয়োজনীয় অর্থ ও সাংগঠনিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়েও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য কয়েক লাখ টাকা সরবরাহের অভিযোগও রয়েছে।

শায়েস্তাগঞ্জে সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে একটি পরিকল্পিত সাংগঠনিক তৎপরতা চালানোর চেষ্টা চলছে। এর অংশ হিসেবে পৌরসভা, নতুনব্রিজ ও গুরুত্বপূর্ণ সড়ককেন্দ্রিক এলাকায় কর্মী সমাবেশ এবং বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 এই পরিকল্পনা বাস্তবায়নে জয়নাল সরদারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় স্থানীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে তাকে মাঠপর্যায়ে কর্মী সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। 

এ অবস্থায় জয়নাল সরদারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের ভাষ্য, অভিযোগের সত্যতা থাকলে আগে থেকেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন; অন্যথায় ভবিষ্যতে বড় ধরনের বিশৃঙ্খলা বা সহিংস পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

জাতীয়12 hours ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়12 hours ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি1 day ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়2 days ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়4 days ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়4 days ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন1 week ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

জাতীয়2 weeks ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত2 weeks ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির