জাতীয়
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
Published
2 months agoon
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে দীর্ঘসূত্রতা, একাধিকবার পৌর কার্যালয়ে যাতায়াত এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অসহযোগিতার অভিযোগ করছেন পৌরবাসী। সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে পৌরসভার ট্রেড লাইসেন্স শাখাকে ঘিরে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নতুন ট্রেড লাইসেন্স করা কিংবা পুরোনো লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেও নির্ধারিত সময়ে সেবা পাওয়া যাচ্ছে না। বিভিন্ন অজুহাতে আবেদনকারীদের একাধিকবার পৌর কার্যালয়ে আসতে বলা হয়। এতে ব্যবসায়ীদের সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ করেছেন তারা।
অভিযোগ রয়েছে, পৌরসভার কর-আদায়কারী দেবাশীষ দেব এবং অস্থায়ী হিসেবে কর্মরত আবু তাহের ও সনিকে দিয়ে ট্রেড লাইসেন্স শাখার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, লাইসেন্স সংক্রান্ত কাজের জন্য গেলে কখনো প্রয়োজনীয় কাগজপত্র, আবার কখনো অন্য কোনো তথ্যের কথা বলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। ফলে একই কাজের জন্য একাধিকবার পৌর কার্যালয়ে যেতে হচ্ছে।
একাধিক ব্যবসায়ী জানান, ট্রেড লাইসেন্স ব্যবসা পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ নথি। সময়মতো লাইসেন্স না পাওয়া বা নবায়ন করতে না পারায় ব্যবসায়িক কার্যক্রমেও সমস্যা তৈরি হতে পারে। অথচ আবেদন করার পর সেবা পাওয়ার নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে অনেক ক্ষেত্রেই স্পষ্ট ধারণা দেওয়া হয় না।
পৌরবাসীর অভিযোগ, শুধু ট্রেড লাইসেন্স নয় পৌরসভার বিভিন্ন নাগরিকসেবা পেতেও একই ধরনের জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি সম্পর্কে সুস্পষ্ট তথ্য না থাকায় সাধারণ মানুষকে বারবার সংশ্লিষ্ট কর্মকর্তা ; কর্মচারীদের কাছে যেতে হয়। এতে অনেকেই হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন।
নাগরিকদের আরও অভিযোগ, পৌরসভার নাগরিকসেবা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য কার্যকর ও দৃশ্যমান কোনো অভিযোগ ব্যবস্থাপনা ব্যবস্থা না থাকায় ভোগান্তির শিকার হলেও দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ সীমিত। ফলে অনেকেই অভিযোগ না করে ফিরে যেতে বাধ্য হন।
স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, পৌরসভা হচ্ছে নাগরিকদের সবচেয়ে কাছের সরকারি প্রতিষ্ঠানগুলোর একটি। এখানে সেবা নিতে এসে মানুষকে যদি দিনের পর দিন ঘুরতে হয়, তাহলে জনসেবার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। বিশেষ করে ট্রেড লাইসেন্সের মতো নিয়মিত ও গুরুত্বপূর্ণ সেবায় দীর্ঘসূত্রতা কোনোভাবেই কাম্য নয়।
তারা ট্রেড লাইসেন্স শাখার কার্যক্রম খতিয়ে দেখার পাশাপাশি পৌরসভার সব নাগরিকসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রতিটি সেবার প্রয়োজনীয় কাগজপত্র, নির্ধারিত ফি এবং সেবা প্রদানের সর্বোচ্চ সময়সীমা প্রকাশ্যে টানানোর দাবি জানান তারা।
এবিষয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামানের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
You may like
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
