রাজনীতি
আ.লীগ নেতাদের নিয়ে এনসিপির কমিটি
| সঙ্গে মাদক কারবারি
Published
1 year agoon
সদস্য সচিব আখতার হোসাইন এবং মুখ্য সংগঠক (উওর অঞ্চল) সারজিস আলম সাক্ষরিত একটি পত্রে গত ১৫ জুন ২৩ সদস্য বিশিষ্ট নতুন সমন্বয় কমিটি ঘোষণা করে এনসিপি রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ‘ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’-এর সদ্যঘোষিত হবিগঞ্জ জেলা সমন্বয় কমিটি।
আলোচিত এই কমিটিতে আওয়ামী লীগের একাধিক সাবেক ও বর্তমান নেতার পাশাপাশি মাদক সংশ্লিষ্ট একাধিক বিতর্কিত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিশ্লেষকরা বলছেন, জাতীয় রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে এমন ব্যক্তিরা নতুন প্ল্যাটফর্মে এসে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছেন। এনসিপির এই কমিটি ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
প্রধান সমন্বয়কারী হবিগঞ্জের নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে ডিসি পরিবর্তন করতে তদবিরের অভিযোগ উঠেছি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছিলেন যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে হবিগঞ্জ জেলায়।

ছবি | প্রথম সদস্য আবু হেনা মোস্তফা
জেলা জাসদের বর্তমান সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বর্তমান এনসিপির প্রথম সদস্য পদ দেয়া হয়েছে।

ছবি | মাদক ব্যবসায়ী মীর দুলাল
দলের একটি সূত্র জানিয়েছে, জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে মীর দুলাল নামে একজন ব্যক্তি রয়েছেন যিনি অতীতে একাধিকবার পেনসিডিল চালনের অভিযোগে আটক হয়েছিলে বর্তমান মাদকের মামলায় অভিযুক্ত আছেন।

ছবি | যুবলীগ নেতা মোঃ ফজলুর করিম
এ ছাড়া চুনারুঘাট উপজেলা ৩ নং দেওরগাছ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ইউপি যুবলীগ নেতা মো: ফজলুর করিমকে হবিগঞ্জ জেলা এনসিপির সদস্য পদ দেয়া হয়েছে।

ছবি | আ.লীগ ইউপি চেয়ারম্যান মাহবুবুর
এই জেলা সমন্বয় কমিটিতে সবচেয়ে আলোচিত ব্যাক্তি চুনারুঘাট সদর ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সময় ছাত্র জনতার উপরে হামলার ঘটনায় অভিযুক্ত মামলার আসামী আওয়ামী লীগ নেতা মো: মাহবুবুর রহমান চৌধুরীকে সদস্য পদ দেয়া হয়েছে।
হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর জাহির উদ্দিনের আপন ভাই নাছির উদ্দিন ওরফে (পাট্টা নাসির) হবিগঞ্জ জেলা এনসিপির কমিটির সদস্য হিসেবে স্থান পেয়েছেন।
অনান্য সদস্যরা হলেন জাপা বাহুবল উপজেলার বর্তমান সাধারন সম্পাদক আ.খ.ম উস্তার তালুকদার, এ্যাডভোকেট ফখরুদ্দিন জাকি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক।
তবে এনসিপির শীর্ষ নেতারা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, “আমরা সকল শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়েই একটি কর্মক্ষম দল গড়ার চেষ্টা করছি। ব্যক্তির অতীত নয়, বর্তমান নৈতিক অবস্থানকে আমরা মূল্যায়ন করি।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের বিতর্কিত অন্তর্ভুক্তি দলটির ভবিষ্যৎ গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। তারা ফ্যাসিবাদের পাহারাদার।
You may like
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী। মাজারে-মাজারে ওরসে গান গাইতেন তিনি। জীবনের শেষ গানও তিনি গেয়েছেন কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে। পরে বাড়ি...
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান
সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ-দলীয়...
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে আবারও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল...
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া এক মামলায় জামিন স্থগিত করেছেন আপিল...
পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি
হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করাকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর দোকানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ ১০...
১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
| হবিগঞ্জে হামলার ঘটনায়
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...
