দূর্নীতি
হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত
Published
7 hours agoon
হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দায়িত্ব পালনকালে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যর্থতা, দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং যৌথবাহিনীর অভিযানের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে এক সহকারী পরিচালককে লঘুদণ্ড দিয়েছে সরকার। শাস্তি হিসেবে তাঁর দুই বছরের বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) স্থগিত করা হয়েছে।
শাস্তিপ্রাপ্ত কর্মকর্তার নাম সচিব কুমার আইন। বর্তমানে তিনি বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে একই পদে দায়িত্ব পালন করেন।
গত ১২ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে গত রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় অফিসের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর লতিফা বেগমসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অভিযানের আগে স্থানীয় প্রশাসন একাধিকবার অফিসের অনিয়মের বিষয়ে তৎকালীন অফিসপ্রধান সচিব কুমার আইনকে অবহিত করেছিল। তবে তিনি বিষয়টি গুরুত্ব দেননি। এমনকি অধিদপ্তরের মহাপরিচালককেও এ বিষয়ে অবহিত করেননি। যৌথবাহিনীর সদস্যরাও অভিযানের আগে সরাসরি তাঁকে অনিয়মের বিষয়টি জানালেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
এ ছাড়া উমেশ পাল নামে এক ব্যক্তি ওই পাসপোর্ট অফিসে নিয়মিত কাজ করতেন। তবে তিনি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতের কর্মচারী কিংবা অনুমোদিত কোনো আউটসোর্সিং প্রতিষ্ঠানের কর্মী ছিলেন না। তাঁর অবৈধ উপস্থিতি ও কার্যক্রম বন্ধেও তৎকালীন অফিসপ্রধান কোনো ব্যবস্থা নেননি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যৌথবাহিনীর অভিযানের সময় অভিযুক্ত ডাটা এন্ট্রি অপারেটর লতিফা বেগমকে অন্য একটি কক্ষে লুকিয়ে থাকার পরামর্শ দিয়েছিলেন সচিব কুমার আইন। এতে অভিযান চলাকালে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
যৌথবাহিনীর অভিযানে সহযোগিতা না করা, অফিসের সেবা কার্যক্রমে বিশৃঙ্খলা, অননুমোদিত ব্যক্তির কর্মরত থাকা এবং দালালদের প্রভাব প্রতিরোধে কার্যকর উদ্যোগ না নেওয়াকে চরম দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক অযোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এসব অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
বিভাগীয় মামলায় গত ৫ এপ্রিল তিনি লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। পরবর্তীতে গত ১১ নভেম্বর তাঁর ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তাঁর লিখিত জবাব, উভয় পক্ষের বক্তব্য এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাঁকে লঘুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এরই পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪(২)(খ) ধারা অনুযায়ী তাঁর দুই বছরের বেতন বৃদ্ধি স্থগিতের আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, স্থগিত হওয়া এই বেতন বৃদ্ধি পরবর্তীতেও বকেয়া হিসেবে ফেরত পাবেন না তিনি।
You may like
হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত
হবিগঞ্জের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের জন্য জি কে গউছের ডিও
হবিগঞ্জ থেকে ঢাকায় দাওয়াতে ইসলামীর ইজতেমায় যাচ্ছেন হাজারো মুসল্লি
সুনামগঞ্জে একসঙ্গে আনসার বাহিনীতে চাকরি পেলেন চার বন্ধু
মাধবপুরে কৃত্রিম ভূকম্পন, এলাকায় আতঙ্ক
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
সিলেটে চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসীর বাসায় লুটপাট
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত
হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দায়িত্ব পালনকালে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যর্থতা, দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং যৌথবাহিনীর অভিযানের সময়...
হবিগঞ্জের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের জন্য জি কে গউছের ডিও
হবিগঞ্জের চারটি শতবর্ষী ঐতিহ্যবাহী বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো....
হবিগঞ্জ থেকে ঢাকায় দাওয়াতে ইসলামীর ইজতেমায় যাচ্ছেন হাজারো মুসল্লি
আশিকানে রাসুলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘সুন্নাতে ভরা ইজতেমা’। আগামী ১৮, ১৯ ও...
সুনামগঞ্জে একসঙ্গে আনসার বাহিনীতে চাকরি পেলেন চার বন্ধু
একই কলেজে পড়াশোনার সুবাদে ঘনিষ্ঠতা, সেখান থেকে বন্ধুত্ব। একসঙ্গে লেখাপড়ার পাশাপাশি পরিবারের সচ্ছলতার জন্য চাকরি খুঁজছিলেন তারা। চাকরির জন্য আবেদনও...
মাধবপুরে কৃত্রিম ভূকম্পন, এলাকায় আতঙ্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গ্যাস অনুসন্ধানে সিসমিক জরিপের অংশ হিসেবে ভূগর্ভে কৃত্রিম কম্পন সৃষ্টি করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি...
আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে আখ মাড়াইয়ের ঐতিহ্য
একসময় শীত এলেই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের খোয়াই নদীর তীরজুড়ে শুরু হতো আখ মাড়াইয়ের ধুম। কাঠের ঘানি ঘুরিয়ে মহিষের সাহায্যে আখ পিষে...
সিলেটে চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসীর বাসায় লুটপাট
| আদালতে মামলা দায়ের
হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি
হবিগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগের অন্তত ৪০ ফুট তার চুরি হয়েছে। কার্যালয়ের দ্বিতীয় তলায় সপরিবারে বসবাস করেন...
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
সরকারি ডিলার নিয়োগের নীতিমালা লঙ্ঘন করে নিজের ও স্ত্রীর নামে একাধিক সরকারি ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত...
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ
শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
