Connect with us

মিরর বিশেষ

ইতিহাস গড়লেন হবিগঞ্জের ফয়ছল চৌধূরী

| স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী

Published

on

প্রথম বাংলাদেশী হিসাবে স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাদরদি গ্রামের সন্তান ফয়ছল হোসেন চৌধূরী এমবিই এমএসপি।

পরিবারের সাথে ফয়ছল চৌধুরী

তিনি মরহুম আলহাজ্ব গোলাম রব্বানী চৌধূরী এবং রুকেয়া রব্বানী চৌধূরী দম্পত্তির বড় ছেলে। তাঁর পরিবার ১৯৮২ সালের এপ্রিল মাসে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চলে আসেন এবং একই বছরের ডিসেম্বরে স্কটল্যান্ডের এডিনবার্গে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

পরিবারের সাথে ফয়ছল চৌধুরী

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে, অসুস্থ বাবার ব্যবসার দায়িত্ব কাঁধে তুলে নেন ফয়ছল চৌধূরী। তিনি শুধু ব্যবসাটি সফলভাবে পরিচালনা করেননি, বরং তা সম্প্রসারণ করে আজ যুক্তরাজ্য ও বাংলাদেশ জুড়ে ক্যাটারিং, আতিথেয়তা, অর্থ ও রিয়েল এস্টেট খাতে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।

শুধু ব্যবসায়ী নন, তিনি যুক্তরাজ্যের একজন বিশিষ্ট কমিউনিটি কর্মীও। সামাজিক ন্যায়বিচার, কমিউনিটি সম্পর্ক উন্নয়ন এবং প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি একাধিক দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত।

২০১৭ সালে ওয়েস্টমিনস্টার সংসদ নির্বাচনে লেবার পার্টির হয়ে এডিনবার্গ সাউথওয়েস্ট আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পর, অবশেষে, ২০২১ সালে তিনি ইতিহাস তৈরি করেন—স্কটিশ পার্লামেন্টের (হলিরুড) প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য (এমএসপি) হিসেবে নির্বাচিত হন।

এছাড়াও, ফয়ছল হোসেন চৌধূরী হচ্ছেন যুক্তরাজ্যের একমাত্র পুরুষ ব্রিটিশ-বাংলাদেশি সংসদ সদস্য, যিনি আজ চারজন বিশিষ্ট নারী এমপির সঙ্গে (রুশনারা আলী, আফসানা বেগম, রূপা হক ও টিউলিপ সিদ্দিক) ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন। বর্তমানে তিনি স্কটিশ পার্লামেন্টে ছায়া মন্ত্রী (সংস্কৃতি, ইউরোপ ও আন্তর্জাতিক উন্নয়ন)।

২০২১ সালে নির্বাচিত হওয়ার পর থেকে বৈষম্য দূরীকরণ, জনসেবার সুরক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কমিউনিটি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তিনি সোচ্চার ভূমিকা পালন করছেন।

স্কটিশ পার্লামেন্ট মেম্বার ফয়ছল চৌধুরী বলেন আমার জন্য, এটি কখনোই শুধু একটা পদ নয়। এটি একটি দায়িত্ব—স্কটল্যান্ডের প্রতিটি নাগরিকের কথা ভাবার এবং বিশেষ করে প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে শক্তিশালী করার।

ছেলে মেয়ে এবং স্ত্রীর সাথে ফয়ছল চৌধুরী

রাজনীতি, ব্যবসা ও সমাজসেবার পাশাপাশি তিনি একজন নিবেদিত পরিবারপ্রেমী মানুষ। তাঁর স্ত্রী মির্জা তাহমিনা ফয়ছল চৌধূরী (মনি) এবং তাঁদের দুই সন্তান—

ইকরাম হোসেন চৌধূরী, যিনি বর্তমানে একজন অ্যাকাউন্ট্যান্ট এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA)।মাদিহা জান্নাত চৌধূরী, যিনি ২০২১ সালে স্কটিশ ইয়ুথ পার্লামেন্টের সদস্য (MSYP) নির্বাচিত হয়ে তরুণ নেতৃত্বের উদাহরণ স্থাপন করেছেন।

বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে ব্রিটিশ পার্লামেন্টে পথচলা—ফয়ছল হোসেন চৌধূরী এমবিই এমএসপি প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম, অঙ্গীকার ও কমিউনিটির প্রতি ভালোবাসা দিয়ে ইতিহাস লেখা সম্ভব।

আজ তিনি শুধু গ্রেটার সিলেট নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। লাল-সবুজের পতাকা উঁচু করে ধরেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে। তাঁর জীবনগাথা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে—যারা বিশ্বাস করে প্রতিনিধিত্ব, ন্যায়বিচার এবং কমিউনিটি কর্মের শক্তিতে।

দূর্নীতি1 day ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়1 week ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ1 week ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি2 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়2 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি2 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়2 weeks ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়2 weeks ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির