Connect with us

লাইফস্টাইল

একই সোয়েটার পাঁচ স্টাইলে পরার টিপস

Published

on

শীত আসলেই আমাদের সোয়েটারের কথা মনে পড়ে। তখন আলমারিতে ভাজ করে রাখা সোয়েটারগুলো বের করি। তবে অন্যান্য পোশাকের তুলনায় সোয়েটারের সংখ্যা থাকে সীমিত। সাধারণত শার্ট, টি শার্ট দিনে ২-৩টা বদল করলেও সোয়েটারের সংখ্যা তো আর অতটা নয়। তাই রইল এক সোয়েটারই ৫ রকমভাবে পরার টিপস।

স্কার্ফ। শীতের সঙ্গী এই জিনিসটি। যেমন একটু বেশি ঠান্ডা লাগলে ব্যবহার করা যায়, তেমনই স্টাইলাইজ করে দেওয়া যায়। যদি সোয়েটারের রং একটি ফিকে হয়, তাহলে ব্রাইট রঙের স্কার্ফ ব্যবহার করুন। জুতোর সঙ্গে ম্যাচ করে স্কার্ফ পরলে দেখবেন একটা এলিগেন্ট লুক আসছে।

অফিস যাওয়া কিংবা সহকর্মীদের সঙ্গে একটু কফি খেতে যাওয়ার হলে শীতকালে একটু সেমি-ফর্মাল লুক নিতে পারেন। সোয়েটারের নিচে ম্যাচিং করা ফুলস্লিভ কলার দেওয়া শার্ট পরবেন। দেখবেন লুক কেমন পাল্টে গিয়েছে। সঙ্গে ফরমাল প্যান্টও পরতে পারেন, আবার জিন্সও ভালো লাগবে।

বয়ফ্রেন্ড জিন্সের ট্রেন্ড কিন্তু ভালোভাবেই দেখা যাচ্ছে। এই ধরনের ওভারসাইজ জিন্সের সঙ্গে সোয়েটারের কম্বিনেশন ভালো যায়। আপনার সোয়েটার ডিপনেকও হতে পারে, আবার বন্ধগলাও হতে পারে। দুটোই ভালো লাগবে। 

শীতকালে টুপি খুবই প্রয়োজনীয় একটা জিনিস। মাথা-কানকে ঠান্ডা থেকে বাঁচায়, আবার আলাদা স্টাইল স্টেটমেন্টও তৈরি করে দেয়। ড্যাড হ্যাট, বেনিজ, বেসবল ক্যাপ, ট্রাকার হ্যাট কত ধরনের টুপি রয়েছে সোয়েটারের সঙ্গে পরার জন্য। পছন্দমতো বেছে নিন। তার পর দেখতে পাবেন, একই সোয়েটার অথচ আপনার লুক পাল্টে গিয়েছে।

বেশি ঠান্ডা থাকলে সোয়েটারের সঙ্গে ওভারকোট নিয়ে নিতে পারেন। দারুণ মানাবে। কালো সোয়েটারের সঙ্গে যে কোনো রঙের ওভারকোট নেওয়া যায়। তার সঙ্গে টুপিও নিতে পারেন, আবার স্কার্ফ কিংবা মাফলারও ভালো চলে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়10 hours ago

 শায়েস্তাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় শ্রমিকলীগ নেতা জুনায়েদ হামিদ গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার অজ্ঞাত আসামী হিসেবে ও একটি চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে শ্রমিক...

মতামত1 day ago

পোশাকের স্বাধীনতায় রাজনীতি নয়

| ফয়ছল চৌধুরী এমবিই

জাতীয়1 day ago

গ্রিসের বন্দিশালায় হবিগঞ্জের হাজারো তরুণ, নিখোঁজ ৩৬!

কেউ হারিয়ে গেছেন উত্তাল ভূমধ্যসাগরে। কেউবা মাসের পর মাস বন্দি জীবন কাটাচ্ছেন গ্রিসের বিভিন্ন বন্দিশালায়। অনিশ্চিত ভবিষ্যৎ, খাবারের তীব্র সংকট...

জাতীয়1 day ago

মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন পর মারা গেছেন। সোমবার...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...

জাতীয়4 days ago

ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী

বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...

মিরর বিশেষ4 days ago

যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা

| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে

জাতীয়4 days ago

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার...

জাতীয়4 days ago

ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে...

দূর্নীতি5 days ago

বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!

বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...

Exit mobile version