জাতীয়
শায়েস্তাগঞ্জে সড়কে চাঁদাবাজির মূলহোতা ইয়াসিন খান ধরাছোঁয়ার বাহিরে
Published
7 months agoon

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় টোলের নামে চলন্ত গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগে আফিল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। কিন্তু ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে চাঁদাবাজির গডফাদার ইয়াসিন খান তারেক। সে হবিগঞ্জ সদর উপজেলার সুকরিপাড়া গ্রামের শিরু মিয়ার ছেলে। সে তার নাম সংবলিত রশিদের মাধ্যমে আপিল সহ কয়েকজন ব্যক্তিকে দিয়ে দেদারসে চাঁদাবাজি করিয়ে যাচ্ছে।
সেনাবাহিনীর অভিযানে আটকের পর আপিল মিয়া জানায়, ইয়াসিন খান কে দৈনিক ১৮০০ টাকা করে চাঁদা দিতে হয়। এর বাহিরে যা ইনকাম হয় তা তিনিসহ তার দুই সহযোগী বন্টন করে নেন।
এসময় ইয়াসিন খানের সাথে মুঠোফোনে কথা বলতে দেখা যায় আপিল মিয়াকে। পরবর্তীতে গ্রেফতার এড়াতে লাপাত্তা হয়ে যান চাদাবাজিরর মুলহোতা ইয়াসিন খান তারেক।
পৌরসভা সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার পণ্য উঠানামার টোল আদায়ের করতে ১৪৩২ বাংলা জন্য জন্য শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ইজারা দেওয়া হয়েছে। কিন্তু ইয়াসিন খান কিভাবে তার নাম সংবলিত রশিদ দিয়ে চাঁদা আদায় করেছে এবিষয়ে কোন ব্যাখ্যা দিতে রাজি হননি দায়িত্বশীল কেউ।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার একাধিক কর্মচারী জানান, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এমএফ আহমেদ অলির ভগ্নিপতি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জের পৌরসভার টোল আদায়ের নামে বিভিন্ন লোক দিয়ে চাঁদাবাজি করে যাচ্ছে ইয়াসিন খান। একাধিক বার সেনাবাহিনী ও প্রশাসনের কাছে আটক হলেও রাজনৈতিক প্রভাব ও উচ্চ পর্যায়ের তদবিরে মুক্তি পেয়ে আবারও চাঁদাবাজি শুরু করেছে।
সেনাবাহিনীর অভিযানে শ্রমিক আটক হলেও মূলহোতা ধরাছোঁয়ার বাহিরে থাকায় হতাশা ব্যক্ত করেছেন তারা।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি এম এফ আহমেদ অলি বলেন, ইয়াসিন খানকে আমি চিনিনা, আমার আসল ভাগনা বিদেশে থাকে।
চাঁদা আদায় এবং গ্রেফতারের বিষয়ে আমি কিছু জানি না।
চাঁদা আদায়ের বিষয়ে ইয়াসিন খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ থাকার তার মন্তব্য পাওয়া যায়নি।
পন্য উঠানামা ইজারাদার শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার ইজারার মেয়াদ এখনো একমাস আছে। কিন্তু আমার অগোছরে ভুয়া টোকেন তৈরি করে ইয়াসিন খান চাঁদাবাজি করছে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী আমাকে গতকাল ডেকেছিল আমার বক্তব্য এবং কাগজপত্র তাদেরকে দেখিয়েছি। আশা করছি তার বিরুদ্ধে মামলা হবে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: নাহিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়টি নিয়ে ইজারাদার শহিদুল ইসলামকে সতর্ক করা হয়েছে। নীতিমালা লঙ্ঘন করলে ইজারা বাতিল করা হবে। অবৈধভাবে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে মোবাইলকোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
You may like
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...