Connect with us

রাজনীতি

এনামুল হক সাকিবের বিরুদ্ধে হবিগঞ্জে ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ

Published

on

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার নেতা-কর্মী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। হামলায় নেতৃত্ব দিয়েছেন সংগঠন থেকে সম্প্রতি বহিষ্কৃত সাবেক যুগ্ম-আহ্বায়ক এনামুল হক সাকিব—এমনটাই অভিযোগ করেছেন আহতরা।

হামলার ঘটনাটি ঘটে শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের  পুরাতন হাসপাতালের সামনে । আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সংগঠনের সদস্য সচিব মাহদী হাসান, সদস্য রকি, সাইদুর ও অন্তর রয়েছেন। চিকিৎসকদের মতে, মাহদী হাসানের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা জানায়, তারা বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফিরছিলেন, তখন সাকিবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলার সময় হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। আহতরা অভিযোগ করেন, সাকিবকে সম্প্রতি সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কার করা হয় এবং বহিষ্কারের পর থেকেই তিনি সংগঠনের কার্যক্রমে বাধা দিচ্ছিলেন।

হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে তদন্ত চলছে। আহতরা জানিয়েছেন, বহিস্কৃত যুগ্ম-আহবায়ক এনামুল হক সাকিব ও তার লোকজন এ হামলা চালিয়েছে।

দূর্নীতি2 days ago

উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার

সরকারি ডিলার নিয়োগের নীতিমালা লঙ্ঘন করে নিজের ও স্ত্রীর নামে একাধিক সরকারি ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত...

জাতীয়5 days ago

লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে

লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...

তথ্যপ্রযুক্তি5 days ago

সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...

জাতীয়5 days ago

খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ

বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...

জাতীয়5 days ago

ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...

কৃষি ও প্রকৃতি1 week ago

শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...

আইন - আদালত1 week ago

হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি

হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...

জাতীয়1 week ago

নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...

মিরর বিশেষ2 weeks ago

হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন

হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...

দূর্নীতি3 weeks ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির