শিক্ষা
ওয়াশ ব্লক নেই ফতেহগাজী প্রাথমিক বিদ্যালয়ে
Published
1 year agoon
মাধবপুর উপজেলার ফতেহগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের শৌচকর্ম করতে পাশের বাড়িতে যেতে হয়।গত এক বছর ধরে এ এরকম দূর্ভোগ পোহাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অচিরেই ওয়াশ ব্লক ল্যাট্রিন নির্মানের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে আবেদন করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক।
ফতেহগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম জানান, ‘বছরখানেক আগে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৪) এর আওতায় পাঠদানের জন্য কয়েকটি কক্ষ রেখে বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে নতুন দোতালা ভবন নির্মানের কাজ শুরু হয়।পুরাতন ভবন ভেঙে ফেলার পরই শুরু হয় বিপত্তি।সাময়িক ব্যবহারের জন্য কোনো টয়লেট নির্মান না করায় শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তি বাড়ে।প্রয়োজনীয় শৌচ কর্ম সারতে তাদের যেতে হয় বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে।ওই বাড়ির লোকজন খুবই আন্তরিক। তারা কখনোই নিষেধ করেননি।তবে এটা খুবই বিব্রতকর।’
ওই বিদ্যালয়ে কর্মরত ৬ শিক্ষের ৫ জনই মহিলা।আর শিক্ষার্থী ৩০০ জন।সমস্যা সমাধানে দ্রুত ওয়াশ ব্লক নির্মানের জন্য প্রধান শিক্ষক জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বরাবরে একটি আবেদন দাখিল করেছেন।
বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন জানান, ‘নতুন ভবনের নির্মান কাজ শেষ না হওয়া পর্যন্ত ওয়াশ ব্লক নির্মান করা সম্ভব হচ্ছে না।সমস্যা সমাধানে আমরা আন্তরিক।’
উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান জানান, ‘
এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখে কথা বলতে হবে।’
জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল ফতেহগাজী স্কুলে ওয়াশব্লক নির্মানের আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছেন, ‘আবেদন পেয়েছি।কিভাবে দ্রুত এ সমস্যার সমাধান করা যায় এটা নিয়ে উর্ধ্বতনদের সাথে কথা বলবো।’
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম জানান, ‘ বিষয়টি গতকালই(বৃহস্পতিবার) জানতে পেরেছি।খুবই দুঃখজনক। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবো।’
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
