জাতীয়
গংগানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সাথে অসদাচরণের অভিযোগ
Published
12 months agoon
হবিগঞ্জ সদর উপজেলার গংগানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মিছবা উদ্দিনের বিরুদ্ধে ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার ও সোহেনা আক্তার এর সাথে ক্লাস চলাকালে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুলের শিক্ষক শিক্ষার্থী এমনকি অভিভাবক মহলেও নানা আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৮ আগস্ট বৃহস্পতিবার গংগানগর উচ্চ বিদ্যালয়ে। গতকাল রবিবার সরেজমিনে গংগানগর উচ্চ বিদ্যালয়ে গিয়ে ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার, সোহেনা আক্তার, সপ্তম শ্রেণীর ছাত্রী মুনতাহা জাহান প্রীতি ও সারমিন আক্তারের সাথে কথা হলে তারা জানান, তারা বোরকা পড়ে স্কুলে আসেন।
ওইদিন প্রধান শিক্ষক খন্দকার মিছবা উদ্দিন ক্লাসে গিয়ে তাদেরকে বোরকার নীচে স্কুলের সাদা পোষাক পড়েছে কিনা তা দেখার জন্য উল্লেখিত ছাত্রীদের বোরকা উপরে তোলার জন্য বলেন। এসময় ছাত্রীরা বোরকা উপরে তুলতে না চাইলে প্রধান শিক্ষকের কড়া নির্দেশে তারা তাদের ব্যবহৃত বোরবা উপরে তুলে গায়ের জামা দেখাতে বাধ্য হয়।
এ বিষয়টিতে ছাত্রীরা অনেক লজ্জাবোধ করে। পরে এ বিষয়টিকে কেন্দ্র করে এসব ছাত্রীরা এক পর্যায়ে প্রধান শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়ে স্কুল ছেড়ে অন্য স্কুলে ভর্তির সিদ্ধান্ত নেয়। শেষে ওই স্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের নিকট এসব ছাত্রীরা বিচার প্রার্থী হন।
পরে শিক্ষক জাহাঙ্গীর আলম অন্যান্য শিক্ষকদের কে বিষয়টি অবগত করেন। এক পর্যায়ে স্কুলের শিক্ষকরা প্রধান শিক্ষককে ছাত্রীর সাথে করা এমন আচরণ দুঃখজনক উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমাধান করেন।
প্রধান শিক্ষক খন্দকার মিছবা উদ্দিন এর স্কুলের ছাত্রীদের সাথে এমন আচরণের বিষয়টি অবশেষে অভিভাবক মহলেও ছড়িয়ে পড়লে, অভিভাবক মহেলও নানা আলোচনার ঝড় উঠে। এ ব্যাপারে স্কুলের দশম, নবম ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা জানান, স্কুলের প্রধান শিক্ষক খন্দকার মিছবা উদ্দিনের স্বভাব ও আচরণ শিক্ষার্থীদের প্রতি সন্তোষজনক নয়, এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মিছবা উদ্দিনের সাথে আলাপকালে তিনি জানান, আমি ক্লাসে গিয়ে ছাত্রীদেরকে স্কুলের পোষাক গায়ে দিয়ে আনার জন্য অনেকদিন বলেছি।
ওইদিনও তারা বোরকা পড়ে স্কুলে আসায় আমার সন্দেহ হলে সত্যিই কি তারা স্কুলে পোষাক গায়ে দিয়ে এসেছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য ছাত্রীদেরকে বোরকা উপরে উঠাতে বলি। অন্য কোন উদ্দেশ্যে নয়, কারণ কোন স্কুলের ছাত্রী যাতে স্কুল থেকে বের হয়ে বোরকা খুলে কারও সাথে যেতে না পারে এজন্য। (দৈনিক হবিগঞ্জ সমাচার)
You may like
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
| সভাপতি মনসুর, সম্পাদক জামান
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।
হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ
হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...
বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...
শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...
ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ
রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...
চাঁদাবাজির মামলায় বিএনপির দুই নেতা কারাগারে
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
