Connect with us

প্রেস রিলিজ

৫৫ বিজিবির অভিযানে চোরাচালান আটক

Published

on

ছবি | হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে আটককৃত চোরাচালান

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্সসহ, জিরা এবং বাংলাদেশী মশার কয়েল জব্দ করেছে, যার মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অদ্য ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ সীমান্ত হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীত ভোর ৫টা ৪০ মিটিটের দিকে ০১টি কাভার্ড ভ্যান ট্রাক আসতে দেখে গাড়ীটি সংকেত দিয়ে থামানো হয়। উক্ত কাভার্ড ভ্যান ট্রাকটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমান কসমেটিকস এবং মশার কয়েল দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ভারতীয় অবৈধ পণ্য গুলো জব্দ করা হয়।

এছাড়াও অদ্য ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক বিশেষ অভিযানে সীমান্ত হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীতে ভোর ৪টার দিকে ০১টি ট্রাক আসতে দেখে ট্রাকটি সংকেত দিয়ে থামানো হয়। উক্ত ট্রাকটি তল্লাশী করে অভিনব কায়দায় বালুর নিচে বস্তা ভর্তি লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমান জিরা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ভারতীয় জিরাগুলো জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় চোরাই পন্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদা জাগ্রত, বাংলাদেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার জন্য বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলমান থাকবে। সীমান্তে মাদক ও চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতার পাশাপাশি মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।

দূর্নীতি1 day ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়1 week ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ1 week ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি2 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়2 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি2 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়2 weeks ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়2 weeks ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির