সারাদেশ
ঢাকা-সিলেট মহাসড়কে ৬ লেনের কাজে ধীরগতি
Published
2 years agoon
By
admin
জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সিলেটবাসীর স্বপ্নের ৬ লেন প্রকল্পের কাজ। এই প্রকল্প বাস্তবায়ন হলে সহজ হবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জনপদের যাতায়াত ব্যবস্থা। একইসঙ্গে বদলে যাবে পুরো অঞ্চলের আর্থ সামাজিক প্রেক্ষাপট। যদিও কর্তৃপক্ষ বলছে, সমস্যা সমাধান করে কাজের গতি বাড়ানোর চেষ্টা চলছে।
রাজধানীসহ দেশের নানা প্রান্তে যাতায়াতের জন্য উত্তর-পুর্বাঞ্চলের জনপদের একমাত্র ভরসা ঢাকা-সিলেট মহাসড়ক। আর একমাত্র সড়ক হওয়ায় যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ। তাই সিলেটবাসীর অপেক্ষা এখন স্বপ্নের ৬ লেন প্রকল্প বাস্তবায়ন হওয়ার। তবে সেখানেও আছে জমি অধিগ্রহণের বাগড়া, ব্যহত হচ্ছে কাজ।
২০২৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ শুরু হলেও আশার আলো দেখেনি সিলেট অংশ। শেরপুর থেকে তামাবিল পর্যন্ত ৯২ কিলোমিটারের মধ্যে ১ বছরে কাজ হয়েছে মাত্র ৫ শতাংশ। বর্তমানে মহাসড়কের দু’পাশে চলছে ব্রিজ-কালভার্ট নির্মাণসহ নানা উন্নয়নমূলক কাজ। আর জমি অধিগ্রহণ না হওয়ায় আটকে আছে মূল সড়কের কাজ।
স্থানীয় একজন বলেন, ‘সিলেট থেকে ঢাকা যেতে এখন ৭ থেকে ৮ ঘণ্টা সময় যায়। এই রাস্তা ৬ লেন হলে যাত্রীদের জন্য সুবিধা হবে।’
যদিও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, জমি না পাওয়ায় কাজ থেমে আছে তাদের। আবার বর্ষা চলে আসার কারণে কাজ পুরোপুরি চালু করা সম্ভব না হলেও ব্রিজ কালভার্ট নির্মাণে জোর দেওয়া হচ্ছে।
সিলেট প্রকল্প ৬ এর প্রজেক্ট ম্যানেজার দেবাশীষ রায় বলেন, ‘আমরা কিছুটা পিছিয়ে আছি। জমিগুলো বুঝে পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাভার করতে পারবো বলে আশা করি। কিন্তু জমি বুঝে পেতে দেরি হলে আমাদের প্রকল্প দীর্ঘায়িত হবে।’
জেলা প্রশাসন বলছে, অধিগ্রহণ জটিলতা সমাধানে আরও সময় লাগবে। আগামী ৬ মাসের মধ্যে প্রকল্প কর্তৃপক্ষকে জমি বুঝিয়ে দেবেন বলেও আশাবাদী তারা।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, ‘এই প্রকল্পের কোনো জমি আমরা এখন পর্যন্ত হস্তান্তর করতে পারিনি। তবে আমরা অনেকগুলো মামলার শেষ দিকে আছি। আশা করি আগামী ৬ মাস নাগাদ আমরা জমি হস্তান্তর প্রক্রিয়ায় যেতে পারবো।’
এই মহাসড়কটি একদিকে এশিয়ান হাইওয়ে, বিমসটেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোর এর একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে বাণিজ্যিক দিক দিয়েও বেশ গুরুত্বপূর্ণ। তাই সব দিক বিবেচনায় দ্রুত সড়কের কাজ করার তাগিদ ব্যবসায়ী নেতাদের।
সিলেট দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ লিমিটেডের সভাপতি এমদাদ হোসেন বলেন, ‘কানেক্টিভিটি মানবসভ্যতা, অর্থনৈতিক উন্নতি থেকে শুরু করে সবকিছুতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের সিলেট চেম্বারের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে যতদ্রুত সম্ভব এই ৬ লেনের কাজ সম্পন্ন করা উচিত।’
২০২১ সালে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভৌগলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে থাকায় ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনের সঙ্গে উপ-আঞ্চলিক যোগাযোগের জন্যও বেশ গুরুত্বপূর্ণ এই সড়ক।
এগিয়ে চলছে ঢাকা সিলেট ৬ লেন প্রকল্পের কাজ, যে টি একসময় ছিল সিলেটের মানুষের কাছে স্বপ্নের মতো । এই উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হবে ৪ বছর পর। এই কাজ শেষ হলে কেবল মাত্র এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থাই সহ হবে তা নয় বরং অঞ্চলের পুরো আর্থসামাজিক প্রেক্ষাপটের অন্যতম উৎস হতে পারে এই মহাসড়কটি।
You may like
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
