Connect with us

প্রেস রিলিজ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Published

on

রাজধানী ঢাকায় আজ শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, বিকাল ৩টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (Network for People’s Action—NPA)।

গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং জনগণের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মের উদ্বোধনী আয়োজনে তাদের লক্ষ্য, মূলনীতি ও খসড়া ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। একই সঙ্গে নতুন এই রাজনৈতিক প্রয়াসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিকনির্দেশনাও তুলে ধরেন প্ল্যাটফর্মটির উদ্যোক্তারা।

প্রচলিত দলগুলোর রাজনৈতিক সংস্কৃতির বিকল্প হিসেবে নিজেদের অবস্থান দাবি করে প্ল্যাটফর্মটির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের রাষ্ট্রপরিবর্তন ও জনগণের মালিকানা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম শুধু অতীতের অর্জন রক্ষার বিষয় নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ নির্মাণের অপরিহার্যতা। সেই পথচলায় এনপিএ একটি সার্বজনীন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখতে চায়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের ব্যক্তিত্ব, শিক্ষক, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, তা কাটিয়ে জনগণের প্রকৃত অধিকার ও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে একটি নতুন ধরনের প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও জনগণকেন্দ্রিক রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপিত খসড়া ঘোষণাপত্রে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট, সমাজে প্রকট হয়ে ওঠা অর্থনৈতিক বৈষম্য, রাষ্ট্রকাঠামোতে নাগরিক ক্ষমতায়নের সীমাবদ্ধতা এবং জনগণের ন্যূনতম অধিকার সুরক্ষায় ব্যর্থতার বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

একই সঙ্গে জনগণের সংগ্রামের দীর্ঘ ধারাবাহিকতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার ব্যাখ্যা দেওয়া হয়।


আয়োজনে বক্তারা আশা প্রকাশ করেন যে, এনপিএ ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চল, পেশা ও সামাজিক গোষ্ঠীর মতামত নিয়ে ঘোষণাপত্রটি চূড়ান্ত করবে এবং একটি বিস্তৃত গণ-আন্দোলন গড়ে তুলে বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক ধারায় সবার অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দূর্নীতি1 day ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়1 week ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ1 week ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি2 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়2 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি2 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়2 weeks ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়2 weeks ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির