Connect with us

জাতীয়

পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি

Published

on

হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করাকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর দোকানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ ১০ লাখ টাকা লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অনলাইন সংবাদমাধ্যম দ্যা ভয়েচ অব হবিগঞ্জ-এর সম্পাদক ও প্রকাশক মো. আলফু মিয়া।

লিখিত অভিযোগে তিনি জানান, বনগাঁও পশ্চিমপাড়া এলাকার মো. রুহুল আমীন জিলু, লিমন, সুজাত, ছুরতসহ কয়েকজন দীর্ঘদিন ধরে পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে জৈব সার উৎপাদন ও ব্যবসা পরিচালনা করে আসছেন। বিষয়টি নিয়ে তিনি পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দায়ের করলে অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এরপর থেকেই বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও হামলার চেষ্টা চালিয়ে আসছিল।

অভিযোগ অনুযায়ী, শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে তার দোকানে হামলা চালায়। হামলাকারীরা তাকে না পেয়ে দোকানে ব্যাপক ভাঙচুর করে এবং ক্যাশে থাকা প্রায় ১০ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় দোকানে থাকা তার ভাতিজাকে মারধর করা হয়। ঘটনার ভিডিও ধারণ করা একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

আলফু মিয়া অভিযোগ করেন, হামলাকারীরা প্রকাশ্যে তাকে হত্যা করার হুমকি দিয়ে যায়। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। একই সঙ্গে পুনরায় হামলা এবং মিথ্যা মামলায় হয়রানির আশঙ্কার কথাও উল্লেখ করেছেন তিনি।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিনোদন8 hours ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

জাতীয়1 week ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত1 week ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ1 week ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত1 week ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

আইন - আদালত1 week ago

মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা

সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...

দূর্নীতি2 weeks ago

অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা

| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

অর্থনীতি2 weeks ago

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...

জাতীয়2 weeks ago

বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির