জাতীয়
পেশায় সিকিউরিটি গার্ড, বন কর্মকর্তা পরিচয়ে করেন ‘চাঁদাবাজি’
Published
4 months agoon

কখনো র্যাব কর্মকর্তা, কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার, আবার কখনো বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জের এক প্রতারক। মামলা দিয়ে ফাঁসানোর ভয়, মোবাইল কোর্টের আতঙ্ক দেখানো এবং বনজ দ্রব্য পরিবহনকারী গাড়ি আটকিয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
বহুরূপী ওই প্রতারকের নাম রুবেল মিয়া। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া এলাকার মন্নান মিয়ার ছেলে। পেশাগতভাবে তিনি জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অধিনস্থ রান সিকিউরিটি সার্ভিসের একজন সিকিউরিটি গার্ড হলেও বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।
গত শনিবার হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে কয়েকটি করাতকলের মালিককে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করলে স্থানীয় জনতা রুবেল মিয়াসহ দুইজনকে আটক করে। আটকের পর তারা দাবি করেন, শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর মৌখিক নির্দেশে তারা সেখানে গিয়েছিলেন। এ সময় রুবেল মিয়া নিজেকে শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসের অফিস সহায়ক হিসেবে পরিচয় দেন।
তবে এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, রুবেল তাদের কোনো কর্মচারী নন। যদিও বিভিন্ন সময় তিনি বন বিভাগের কাজে সহযোগিতা করেন বলে স্বীকার করেন তিনি।
অনুসন্ধানে জানা গেছে, তোফায়েল আহমেদ চৌধুরী শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রুবেল মিয়াকে দিয়ে বিভিন্ন অবৈধ করাতকল ও ফার্নিচার দোকান থেকে মাসোয়ারা আদায়, বনজ দ্রব্য পরিবহনকারী গাড়ি আটকে চাঁদাবাজিসহ নানা অপরাধমুলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। এমনকি রুবেলকে বন বিভাগের পোশাকও সরবরাহ করেছেন তিনি। ওই পোশাক পরে তিনি জেলার বিভিন্ন সড়কে গাড়ি আটকিয়ে দেদারসে চাঁদাবাজি করছেন।
এদিকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্বে থাকলেও নিয়মিত ডিউটি পালন না করে তিনি এসব অপকর্মে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সিকিউরিটি কোম্পানির সুপারভাইজার আব্দুল কদ্দুসকে ম্যানেজ করে ডিউটিতে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন করছেন নিয়মিত। এ ঘটনায় সিকিউরিটি কোম্পানির কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
একাধিক করাতকল মালিক জানান, বিভিন্ন সময় রুবেল মিয়া বন কর্মকর্তা, র্যাব সদস্য কিংবা প্রশাসনের লোক পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করেন। এতে সাধারণ ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা চরম হয়রানির শিকার হচ্ছেন।
এ বিষয়ে রান সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের এমডি কর্নেল মিসবাহ উদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।
You may like
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
| বিরোধের অবসান
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...