Connect with us

দূর্নীতি

প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৮ কোটি টাকার রাজস্ব গায়েব

Published

on

হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার বালু মহাল ইজারা প্রদানকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ১৪৩৩ বাংলা সনের জন্য একটি বালু মহাল ইজারায় সর্বোচ্চ দরদাতা থাকা সত্ত্বেও তাকে বঞ্চিত করে কম মূল্যে তৃতীয় দরদাতাকে ইজারা প্রদান করা হয়েছে, যার ফলে সরকারের প্রায় ৮ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।

জানা গেছে, সাটিয়াজুড়ি এলাকার “বালু সেলিম” নামে পরিচিত সেলিম মিয়ার স্ত্রীর প্রতিষ্ঠান রাহী ট্রেডার্স ২১ কোটি টাকা দর দিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাও প্রতিযোগিতায় ছিলেন। কিন্তু রহস্যজনকভাবে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে বালু মহাল বুঝিয়ে না দিয়ে ১৩ কোটি টাকায় তৃতীয় সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়া হয়।

এতে করে সরকারের সরাসরি ৮ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে, এই পুরো প্রক্রিয়ায় একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করেছে। তারা জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তাকে “ম্যানেজ” করে এই অনিয়ম ঘটিয়েছে।

অভিযোগ রয়েছে, কম দরদাতাকে ইজারা পাইয়ে দেওয়ার বিনিময়ে ওই সিন্ডিকেট প্রায় ৮ কোটি টাকা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করেছে। বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং দ্রুত তদন্তের দাবি উঠেছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল বলছে, এ ধরনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত না হলে ভবিষ্যতে সরকারি রাজস্ব ক্ষতির ঝুঁকি আরও বাড়বে।

জাতীয়5 days ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত6 days ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ6 days ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত6 days ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

আইন - আদালত7 days ago

মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা

সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...

দূর্নীতি1 week ago

অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা

| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

অর্থনীতি1 week ago

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...

জাতীয়2 weeks ago

বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...

জাতীয়2 weeks ago

ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির