রাজনীতি
প্রশাসন যদি ব্যর্থ হয়, জনগণই হবে ন্যায়ের শক্তি
| চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান
Published
9 months agoon
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা দাসপাড়ায় ডাকাতদের নৃশংস হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিতে বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। তিনি আহতদের বাড়িতে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং চিকিৎসা ও নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহজাহান সাহেব বলেন, “আমরা কখনো দুর্নীতি, সন্ত্রাস বা অন্যায়কে প্রশ্রয় দেই না। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এই হামলার পেছনে যারা রয়েছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” তিনি আরও বলেন, প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হবে, যাতে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা যায়।
তিনি জানান,এ ঘটনায় সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন তার বড় ভাই, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। তিনি এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনা মানবতার পরিপন্থী। প্রশাসনের উচিত দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা। মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, যা রাষ্ট্রের জন্য অশনিসংকেত।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ অলিউল্লাহ, সাবেক মেম্বার তপন পাল, কাশেম মেম্বার, অজিত পাল, সপন পাল, শেখর দাস, নিকেতন দাস, আরাধন দাস, ওয়ার্ড বিএনপির সভাপতি শিশু মিয়া, উপজেলা বিএনপির নেতা কায়সারসহ শত শত নারী-পুরুষ। তারা সবাই ঘটনাটির তীব্র নিন্দা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
শেষে আলহাজ্ব শাহজাহান বলেন, “আমরা এই এলাকার মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। কোনো অপরাধী যত প্রভাবশালীই হোক, তার বিচার হবেই। প্রশাসন যদি ব্যর্থ হয়, জনগণই হবে ন্যায়ের শক্তি।”
উপস্থিত এলাকাবাসী সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতাদের উপস্থিতিতে আশ্বস্ত হন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
You may like
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
| বিরোধের অবসান
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের
হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ
ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম
