Connect with us

জাতীয়

বানিয়াচংয়ে নিখোঁজ কলেজছাত্রী : ৩ দিনেও সন্ধান নেই

Published

on

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জনাব আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী লাবনী আক্তার (১৬) নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টার দিকে নগদ টাকা, কিছু স্বর্ণালংকার ও কাপড়-চোপড় নিয়ে নিজ বাড়ি থেকে হবিগঞ্জের উদ্দেশে বের হয় লাবনী। পরদিন (৪ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজের দিন রাত সাড়ে ১১টার দিকে লাবনীর বড় ভাই ছোট বোনের মোবাইল নাম্বারে ফোন করলে সে রিসিভ করে জানায়, যেখানে গিয়েছে সেই জায়গার গেইট মালিক তালা দিয়ে দিয়েছেন। সে বের হতে পারছেনা। তবে সঠিক স্থানের নাম বলতে পারেনি। শুধু ‘হবিগঞ্জ শহরের রাজনগর’ শব্দটুকু বোঝা গিয়েছিলো বলে পরিবারের দাবি। এর কিছুক্ষণ পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

এরপর লাবনীর মা ও ভাইরা হবিগঞ্জ শহরের বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে খুঁজেছেন, কিন্তু তার কোনো সন্ধান পাননি। লাবনী উপজেলার চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লার বাসিন্দা।

পরবর্তীতে বাড়িতে লাবনীর খাতা-বই তল্লাশি করে মা’র উদ্দেশে লেখা ৪ পৃষ্ঠার একটি চিঠি পাওয়া যায়। তাতে লাবনী উল্লেখ করে, সে হবিগঞ্জ শহরে সরকারি খরচে ৪ মাসের জন্য কম্পিউটার প্রশিক্ষণ নিতে যাচ্ছে। সে কারও হাত ধরে পালায়নি এবং তার যেনো খোঁজ না করা হয় বলে বারবার লিখেছে। চিঠিতে আরও উল্লেখ রয়েছে, ৪ মাস পর সে নিজে বাড়ি ফিরবে।

পরিবারের দাবি, লাবনী বাড়ি থেকে ৯ হাজার টাকা (মায়ের লুকানো ৭ হাজার ও বোনের সঞ্চিত ২ হাজার টাকা) এবং কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম পরিবারের দেয়া তথ্য অনুযায়ী একটি জিডি নথিভুক্ত করেছেন। তবে পরিবারের অভিযোগ, থানায় তথ্য দিলেও তেমন কোনো অগ্রগতি জানতে পারেননি তারা।

পরে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে বিষয়টি অবগত করলে তিনি নিজে পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাবনীকে উদ্ধারের কার্যক্রম চালাবেন বলে আশ্বাস দিয়েছেন।

স্থানীয়রা মনে করছেন, পরিবারের কাছে পাওয়া চিঠি ও নিখোঁজ হওয়ার ধরন পুরো বিষয়টিকে রহস্যজনক করে তুলেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে

জাতীয়5 days ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত5 days ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ6 days ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত6 days ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

আইন - আদালত7 days ago

মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা

সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...

দূর্নীতি1 week ago

অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা

| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

অর্থনীতি1 week ago

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...

জাতীয়1 week ago

বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...

জাতীয়2 weeks ago

ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...

Exit mobile version