রাজনীতি
বিপ্লব দিবসে বিএনপি প্রার্থীর বিজয়ের শপথ
Published
11 months agoon
হবিগঞ্জের মাধবপুরে গত ৭ নভেম্বর (জাতীয় বিপ্লব ও সংহতি দিবস) উপলক্ষে এক বিশাল র্যালি ও সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা সৈয়দ মোহাম্মদ ফয়সলকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করার জন্য নেতাকর্মীরা দৃঢ় শপথ নিয়েছেন। দিনটিকে কেন্দ্র করে মাধবপুরের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
বিকেল ৩টার পর থেকেই উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদে জড়ো হতে শুরু করেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে। এই সকল মিছিল শেষে এক সুবিশাল র্যালি শুরু হয়, যা উপজেলা পরিষদ থেকে মাধবপুর বাজার ও প্রধান মহাসড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা জননেতা সৈয়দ মোহাম্মদ ফয়সলের পক্ষে স্লোগান দেন এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলেন। যুবদল, মহিলা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই র্যালিতে সক্রিয়ভাবে অংশ নেন, যা মাধবপুরের রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে তোলে।
র্যালি শেষে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন, “এবারের জাতীয় বিপ্লব দিবসের শপথ গ্রহণের মাধ্যমে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সর্বজন গ্রহণযোগ্য প্রার্থী জননেতা সৈয়দ মোহাম্মদ ফয়সলকে নির্বাচিত করার দৃঢ় সংকল্প প্রকাশ করছি। জাতীয় বিপ্লব দিবসকে আরও শক্তিশালী ও সমন্নিত করার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর এটাই আমাদের লক্ষ্য।” তাঁর বক্তব্যে মাধবপুরবাসী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে কাজ করার জোরালো আহ্বান ছিল।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান এবং পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি।
উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, যুবদল আহবায়ক এনায়েত উল্লাহ এবং যুগ্ম আহবায়ক কবির খান চৌধুরী। সকল নেতৃবৃন্দই আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ নির্বাচনী প্রচারণায় নামার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা আশা প্রকাশ করেন, জনগণ ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে জননেতা ফয়সলকে জয়ী করবেন।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
