Connect with us

জাতীয়

বিয়ের প্রলোভন দিয়ে তরুণীকে ‘ধর্ষণ’, প্রেমিক গ্রেপ্তার

Published

on

হবিগঞ্জে তরুণীকে ধর্ষণ মামলায় প্রেমিক মামুন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার নোয়াহাটি গ্রামের আবুল মিয়ার ছেলে।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে গ্রেপ্তার হওয়া মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে এসব তথ্য জানান াবের অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, প্রেমের সম্পর্ক গড়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন মামুন।

র‌্যাব জানায়, তরুণী হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানাধীন নোয়াহাটি এলাকার বাসিন্দা। ভিকটিমের বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তা থাকায় আসা যাওয়ার পথে ভিকটিমের সাথে বিবাদীর গল্প হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ভিকটিমের সাথে ৪ বছর ধরে মামুনের কথাবার্তা হয়ে আসছে।

ওই তরুণীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে মামুন। এরই প্রেক্ষিতে গত ৭ নভেম্বর দুপুরে ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে বিবাদী ভিকটিমকে জরুরি কথা আছে বলে ফোন ডেকে নিয়ে যায়।

বসত ঘরের পিছনের কক্ষে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরে ভিকটিম তার পিতাকে অবহিত করলে ভিকটিমের পিতা বাদী হয়ে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

দূর্নীতি5 hours ago

উন্নয়নের খালে অনিয়মের ঢেউ

| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি

দূর্নীতি2 days ago

বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ

| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি

জাতীয়4 days ago

আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম

প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...

জাতীয়5 days ago

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...

জাতীয়6 days ago

অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...

জাতীয়1 week ago

হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...

জাতীয়3 weeks ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়3 weeks ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ3 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত3 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির